Monday, October 26Welcome khabarica24 Online

সাহিত্য-সংগঠন

প্রলোভন  :  রুমি চৌধুরী

প্রলোভন : রুমি চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  শিকড় থেকে শেখরে জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বত্রই তোমাকে খুঁজি। নিরন্তর খুঁজে চলি মনের গহীন বনের সুগঠিত অঞ্চলে গভীর অতলান্ত থেকে শূন্যেরও ওপারে। আধখাওয়া চাঁদ আর আধখানা রুটিতে কিংবা শুচিস্নিগ্ধ নীরব অগ্নিস্নানে উন্মুক্ত মেঘদলের শুভ্র শতদলে অথবা কোমল ওষ্ঠপুটে বিষাদ করতলে। তোমাকেই খুঁজে চলি অচেনা বন্দরে ছনছাওয়া ঘরে আর সুরম্য সুন্দরে খুঁজি আর্তনাদে, খুঁজি প্রতিবাদে জন্মের উৎসবে, অনিত্য শোকসভায়। অথচ অবিশ্রান্ত এই খুঁজে চলায় কেবলই উঠে আসে অসীম শূন্যতা! আদৌ কি তুমি আছো কখনো কোথাও! নাকি থাকার প্রলোভনে কেবলই ঠকাও!...
পারভীন লিয়া’র দুটি কবিতা : # আবেগী অনুভবে তুমি # বিচ্ছেদের বহুদিন পরে

পারভীন লিয়া’র দুটি কবিতা : # আবেগী অনুভবে তুমি # বিচ্ছেদের বহুদিন পরে

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
# আবেগী অনুভবে তুমি অস্তিত্বের সংকটে কিছু মানুষের দীর্ঘ নিঃশ্বাস-- জমে হয় পাহাড় সমান ঋণী,, পথে প্রান্তরে হেটে যায় দুষ্টু স্বার্থপর মানব-- কান্না জড়িত-স্লোগান দেয় লক্ষহীন দূরে। সম্পর্কের নিরর্থক রক্তের বাড়াবাড়ি-- স্নেহ ভালবাসার মোহমায়ার জালে পরে থাকে অন্ধকারে স্মৃতির কোলাহল, শব্দহীন শব্দে অকারণ মানুষ করে----- গোপনে ক্রমাগত বিপন্ন বিলাপ। এ হৃদয়ের পূর্ণতা পাওয়া হয়ে গেছে ব্যাদনায়,, বাকিটা--দূর্বিসহ যন্ত্রণা ভুলে যাও-- বলে যাই। ভালো থেকো নিঃশ মানুষ বেহেলার সুরে-- সাজিয়ে নাও জীবনের কিছু দিন, কিছুটা সময়। বিবেকের দ্বহনে পুড়ে ছাই তোমার আমার আত্মা নিঃস্ব নিথর অন্তর জ্বলে,কিছু কি বুঝা গেলো? স্পর্শের আড়ালে রয়ে যায় কিছু অল্প, সল্প, গল্প, দু'নয়নের লোনাজল ঝড়ে পরুক মানবিক নির্লিপ্ততায়।। বহুকাল ধরে কিছু আপনাকে চেনা গেলো না-- যাকে চিনেছে হৃদয় তাকে ধরা গেলো না,, অভিমানে মন দূরে ...

মানুষ ও শরীর : নাসিমা হক মুক্তা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
ডাঙায় এসে গলায় পরালে মরণের মালা অজস্র প্রভাতের স্বপ্ন ইতিহাস হলো পৃথিবীর ফসলে তামাশার বাসর পেতেছে, অগ্নিপরীক্ষার দহন। দীর্ঘ অচেনা কালো রাত্রির গহীন অরণ্যে মানুষ ও শরীর দু,দিকে বেঁকে -ডুবে যেতে যেতে ক্ষুদ্র অনুজীবীর পাকস্থলীতে জ্যোৎস্না ছড়ালো। এক থেকে লাখো ছড়িয়ে অসহায় পর্বত গন্তব্যে পৌঁছে গেছে - মানুষের ভার। এ দায় কার!...
জোৎস্না রাত :  রিপন গোপ পিন্টু

জোৎস্না রাত : রিপন গোপ পিন্টু

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
জোৎস্না রাত আকাশটাও অনেক সুন্দর লাগছে, প্রকৃতি যেন কেমন নিশ্চুপ হয়ে আছে এই মনটা আজ হঠাৎ তোমাকে ভেবে চলছে। সবকিছু যেন আজ তুমি হীনতায় ভুগছে, সমস্ত অনুভূতিগুলো যেন বিষাদে গ্রাস করে নিয়েছে। তোমাকে অনেক অনুভূতির কথা বলতে চেয়েও বলা হয়নি, পূর্ণিমার চাঁদের কথাও তোমাকে আমার বলা হয়নি। কত রাত তোমাকে চাঁদ ভেবে গায়ে জোৎস্না মেখেছি, তোমাকে নিয়ে চাঁদের বুড়ির সাথে কত যে গল্প করেছি। বুড়ি বলেছিলো তুমি আসবে, কিন্তু তুমি আসোনি, জানিনা তুমি কোথায় আলো ছড়াচ্ছিলে। তোমাকে বলা হয়নি পকেটের কোনে পড়ে থাকা চিরকুটের কথা, কতকাল তোমাকে দেয়ার অপেক্ষায় থেকেছি কখনো দেয়ার সাহস হয়নি। তোমাকে বলা হয়নি শুকিয়ে মরে যাওয়া বেলী ফুলের কথা, অভিমানে বেলি ফুলের মরন হয়েছিলো। তুমি মরে যাওয়া সেই ফুলের খোঁজ করোনি। তোমাকে বলা হয়নি এক প্রেমিকের কথা, যার প্রতিটি লোমকুপে তুমি'র বিচরন যার হৃদয় চালিক...
হাতছানি দেয় ছোট্ট বেলা : চন্দ্রশিলা ছন্দা

হাতছানি দেয় ছোট্ট বেলা : চন্দ্রশিলা ছন্দা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
হাতছানি দেয় ছোট্ট বেলা একটি সবুজ মাঠ মাঠের শেষে স্বপ্নে আঁকা ছিল নদীর ঘাট। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ছিল তেপান্তর তেপান্তরে মন ছুটে যায় কাঁদে যে অন্তর। মাঠটি জুড়ে কত স্মৃতি খেলা ভুরি ভুরি ছি কুত কুত, কানামাছি আরও রুমাল চুরি খেলার ছলে আছড়ে পড়া গড়াগড়ি ধুলায় দিনের শেষে সন্ধ্যা হলে ফিরতো পাখি কুলায়। আমার সে মাঠ আমার উঠোন প্রাণ জুড়ানো গাঁ। তোর বুকেও উঠছে দালান যন্ত্র দানবটা! আমার সে মাঠ খোলা আকাশ ইচ্ছে ডানার ঘুড়ি ছোট্ট বেলার সে মাঠ আজও করে যে ঘুম চুরি। হালখাতা আর বোশেখ মেলা, মাঠ জুড়ে উৎসব কোথায় যেন হারিয়ে গেলো কোথায় গেলো সব? কাঁচপোকা আর সাঁঝ জোনাকি দে না খুঁজে ভাই কাঁচামিঠে শৈশব আমার, আবার পেতে চাই। মাঠটি ছিল বর্ণমালা, আমার প্রথম পাঠ খুঁজছি আমি হারিয়ে ফেলা ছোট্ট বেলার মাঠ।...
প্রতীক্ষা  :  শিউলি চৌধুরী

প্রতীক্ষা : শিউলি চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
হঠাৎ এক দুপুরে শুনশান চৌরাস্তায় সামনে পড়ে গেছি তোমার। এমন দু:সময়ে তো তোমার সাথে দেখা মিলবে না আমার ! কারন বাইরে যাওয়া বারণ আছে আমার। করোনা নামক এ ব্যাধি সংক্রামক, যা বাতাসে ঘুরে বেড়ায়, তাই সংক্রমন পরিহারে আমরা থাকব যার যার ঘরে। জানি এ ঝড় নেমে যাবে একদিন তুমি আমার অপেক্ষায় থেকো, কেমন। আর আমি প্রতীক্ষায় থাকব তোমার। তোমার জন্যে ঠাঁই দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে সেই শিরিস তলায়। যে বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান। আমি বিশ্বাস করি তোমায়, চলো আমরা করোনা মুক্ত হলে প্রকৃতির নির্মল পরিবেশে ঘুরে বেড়াই, আর হাতে হাত রাখি পরম মমতা আর ভালবাসায়।...
প্রিয় বাবা : মনির উদ্দিন মান্না

প্রিয় বাবা : মনির উদ্দিন মান্না

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
তোমার শেষ ইচ্ছে টুকু পূরন হলো না বাবা জীবন পথের রূঢ় বাস্তবতায় সেচ্ছায় হেরে গেলাম আমি। টেলিফোনে কথা হয় না সালাম বিনিময়ে এখন কৌশলাদি জানতে চেয়ে প্রশ্ন করা হয়না কখনো। কতো স্মৃতি কতো কথা ক্ষণ সময়ে ভেসে উঠে জীবন যুদ্ধের কঠিন বাস্তবতা শেষ বিদায়ে কাঁদায় নীরবে। এক‌টি বছর পেরিয়ে গেলো যেতে পারিনি মায়ের কাছে মমতাময়ী মা চেয়ে আছে আদরের ছেলেকে কাছে পেতে। আদর্শ বাবা তুমি আমার গর্বে উচ্চ শির তরান্বিত মা আমার প্রার্থনায় মগ্ন বেহেস্ত মাঙ্গে তোমার জন্য। তোমার হাত ধরে চলতে শিখেছি শিখেছি জীবন চলার সুপরামর্শ ইসলামী বিধিমালা মেনে চলতে সদা উদ্বুদ্ধ করতে বীরের মতোই। আল্লাহ তোমার সফল মঙ্গল করুক ভালো থেকো ওপারে বাবা আমাদের দোয়া তোমার সাথে রোজ হাশরে দেখা হলে এপারের মতোই সাথে রেখো।...
কাঁচা ধানে মই : জেসমিন সুলতানা চৌধুরী

কাঁচা ধানে মই : জেসমিন সুলতানা চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
হায়, কি দিনকাল এলোরে এই আমার বঙ্গ দেশে! কাস্তে হাতে নেতা-নেত্রী পল্লী চাষির বেশে। গেদুচাচা বলে কথা মাথায় হাতটা দিয়ে, ফটো রীতি দেশের লোককে কোথা এলো নিয়ে। রাজনীতি যে চলে এলো পাকা ধানের ক্ষেতে, ষোল আনা ভণ্ডামি ভাই সস্তা বাহবা পেতে। ধান কাটে ঐ কয়েক, ছবি তোলে জনা দশেক, দলেবলে পুণ্য কামাই মাড়ায় জনা শতেক। চাষির ক্ষতি হোক না অতি কিইবা যায় আর আসে ত্রাণের চালে পেট ভরে না কাঁচা ধান ও নাশে।...