Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : ‘এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ৩০ হাজার একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যেখানে ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। চলতি বছর কয়েকটি কারখানা উৎপাদনে যাবে। অর্থনৈতিক অঞ্চল চালু হলে মিরসরাইয়ের আর বেকার থাকবেনা।’ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টেসর কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২২ জানুয়ারী) মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এশিয়ান পেইন্টেসের বাংলাদেশ ব্যবস্থাপক ঋতিশ দোষী, আঞ্চলিক প্রধান টম থমাস, পরিচালক রূপম কিশোর বড়ুয়া, মিরসরাই উপজে...
হিঙ্গুলীর আজমনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ইউনিয়ন আওয়ামীলীগের অনুদান প্রদান

হিঙ্গুলীর আজমনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ইউনিয়ন আওয়ামীলীগের অনুদান প্রদান

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর আজম নগর গ্রামে গতকাল ১৮ জানুয়ারী শনিবার বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের দ্বারা সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে নগদঅর্থ প্রদান করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। হিঙ্গুলী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সোনা মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ মিলে সাধ্যমত আর্থিক অনুদান ইউনিয়ন সভাপতির হাতে প্রদান করেন। তিনি সকল টাকা একত্রিত করে নেতৃবৃন্দকে নিয়ে ১৯ জানুয়ারী রবিবার বিকালে ক্ষতিগ্রস্থদের বাড়ী যেয়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে উক্ত অনুদান প্রদান করেন। এছাড়াও গতকাল অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তারা ক্ষতিগ্রস্থদের হাতে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সর্বমোট প্রত্যেককে ২০ হাজার করে ১লক্ষ টাকা প্র...
নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ গেল ব্রীজের নীচে!

নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ গেল ব্রীজের নীচে!

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলার সময় চট্টগ্রাম মুখি একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় অবস্থিত ফেনী নদীর উপর নির্মিত ধুমঘাট ব্রীজের নীচে একটি পিকাপ পড়ে যায়। এতে চালক ও তার সহকারী আহত হয়। ১৯ জানুয়ারি রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসাইয়ের ফেনী নদীর ধুমঘাট ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সোহেল সরকার বলেন, ওই পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে পিকাপটি ব্রীজের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।...
মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট বহন করার সময় ৩ জনকে আটক করে মীরসরাই থানা পুলিশ। গতকাল ১৮ জানুয়ারী সন্ধায় উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, মীরসরাই থানার এসআই আমিরুল মুজাহিদ সঙ্গীয় ফোর্সসহ মীরসরাই থানাধীন হাদি ফকিরহাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। এসময় ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে গাড়ী থেকে নেমে হাটাচলা শুরু করে। এসময় পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে ৩ জনের কাছ থেকে মোট ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে জানায়। আটককৃতরা হল- কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা রাজামিয়া (১৮), মো. আয়েস (১৯) ও মো. ওমর ফারুক (২০)। এই বিষয়ে মীরসরাই থানার এসআই আমিরুল মুজাহিদ বলেন, ‘ধৃত ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রে...
হিঙ্গুলীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি‍!

হিঙ্গুলীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি‍!

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী। শনিবার বিকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলি ইউনিয়নের উত্তর আজম নগর গ্রামের রবিউল হোসেন মাস্টার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মাসুক জানান, শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে অগ্নিকান্ডে ২০টি কক্ষের আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় ওই বাড়ীর শহীদুল ইসলামের ৬ কক্ষের ঘর এবং আলাউদ্দিনের ১৪ কক্ষের ঘর। এই ২০ কক্ষের ঘরে মোট ৫ পরিবার বসবাস করতো। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রের সাথে নগদ ২লক্ষ টাকা পুড়ে ছাই যায় বলে ক্ষতিগ্রস্থদের দাবী। তারা আরো দাবী করেন এই অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইেদকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেও তাৎক্ষনিক ভাবে হিঙ্গু...
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জের নাহার এগ্রোর সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৫০)। তার গ্রামের বাড়ী খুলনা বলে জানা গেছে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাইয়ের লাইন টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাই এর এজিএম শফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ডের লাইনে ডিশ কানেকশান ত্রুটি মেরামত করতে গিয়ে ২ টি লাইনের মধ্যে ১টি লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকায় অসতর্কতাবশত হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে লাইন টেকনিশিয়ান আলমগীর হোসেনের মৃত্যু হয়। পরে লাশটি পোস্ট মর্টেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।...
সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা” প্রথম প্রহর ফাউন্ডেশনের মীরসরাই উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন

সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা” প্রথম প্রহর ফাউন্ডেশনের মীরসরাই উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন ঃ একটি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর মীরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি (১৭ জানুয়ারি) শুক্রবার বড়তাকিয়া আফরোজা কমিউনেটি সেন্টার এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান (শিবলী) এর সভাপত্বিতে সহ-সভাপতি লিও আরাফাত এর সঞ্চানালয়ে সংগঠনের সদস্য দিলশাত এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট সরোয়ার হোসেন লাবলু আইনজীবী সুপ্রিম কোর্ট চট্টগ্রাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল মিঠাছড়া পূবালী ব্যাংক শাখার অফিসার কৌশিক দত্ত প্রমুখ উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম প্রহর সংগঠনের সহ-সভাপতি কৌশিক দত্ত, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, সিতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম.কে মনির, সহ প্রমুখ সকলের সম্মতিক্রমে প্রথম প্রহর ফাউন্ডেশন মীরসরাই উপজেলা শাখায়, মাসুদ রানা কে আহব...
করেরহাটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘষের্ষে নিহত ১ আহত ৩

করেরহাটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘষের্ষে নিহত ১ আহত ৩

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাটে মিনি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারী দুপুর ১২ টার সময় বারইয়ারহাট খাগড়াছড়ি সড়কের করেরহাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, ঘটনার সময় করেরহাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রামগড়ে যাওয়ার পথে বিপরীতমুখী মিনি ট্রাকের (চট্টমেট্টো, শ- ১১-২৩২) সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রামগড় থানার বাগান বাজার এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮)। আহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন একই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী চিকু বেগম। তার অবস্থা গুরতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় পরেই ট্রাক এবং সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যায়। হতাহতের বিষয়টি নিশ্চিত করে জ...