মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বনভোজন সম্পন্ন
নাছির উদ্দিন ঃ
মীরসরাইয়ের মহামায়া পর্যটন এলাকা। যার একপাশে রয়েছে মিঠা পানির লেক। অন্যপাশে সবুজ ঘাসে বিছিয়ে থাকা বিশাল প্রান্তর। উঁচু নিচুর পাহাড় ঘেরা ঝাউবনের পাশে থাকা বৃস্তিত মাঠ। লেকের ধারে রয়েছে সারি সারি নৌকা। এই নৌকা বেয়ে জলরাশি উপভোগ করার মজাটাই আলাদা। প্রকৃতির সাথে আলিঙ্গন করে কলেজের শিক্ষার্থীরা নাচে-গানে আর হৈ-হুল্লোড়ে মেতে উঠে নবীন বরণ ও বনভোজন উৎযাপন করল মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ ।
শনিবার ১৫ ফেব্রুয়ারী সকাল থেকে মীরসরাইয়ের শ্রেষ্ঠ বিদ্যাপীট মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে বিকেলে শেষ হয়। অনুষ্ঠানে ১ম পর্বে ছিল আলোচনা সভা। এতে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিল...







