নারায়ণগঞ্জের আইনজীবীদের র্যাব-১১ ঘেরাওয়ের হুমকি
চন্দন কুমার সরকারসহ সাতজন হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না দেখলে আগামী রবিবার র্যাব-১১ এর কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। অপহরণ ও হত্যাকাণ্ডের সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ থেকে এই হুমকি দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন। এই অপহরণ ও হত্যাকাণ্ডে র্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ইতিমধ্যে অভিযোগ তুলেছেন।নজরুলের সঙ্গে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী চন্দন সরকার। ধারণা করা হয়, গত ২৭ এপ্রিল নজরুলকে অপহরণের ঘটনা দেখে ফেলায় তাকেও তুলে নেওয়া হয়েছিল। চন্দন ও তার গাড়িচালকের লাশ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। সেদিন নজরুল ও তার চার সহযোগীর হাত-পা বাঁধা লাশও নদী থেকে উদ্ধার করা হয়। চন্দনসহ সাতজনকে হত্য...







