Monday, October 26Welcome khabarica24 Online

সারা-দেশ

উদীচী শিল্পী গোষ্ঠী মীরসরাই শাখার কমিটি গঠন

মীরসরাই, সারা-দেশ
প্রতিনিধি ঃ গত ৩ ডিসেম্বর মীরসরাইয়ের মাতৃকা হাসপাতালের সভা কক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী মীরসরাই শাখার কমিটি গঠন করা হয়েছে । শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি কর্মী নারায়ণ সরকার। এসময় উপস্থিত ছিলেন উদীচী জেলা কমিটির সদস্য ইকবাল আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন নুর নবী, গোলাম ফারুক, শিক্ষক সুভাষ সরকার, রনজিত কুমার ধর, রিপন গোপ পিন্টু, মুহিবুল আরিফ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক নারায়ণ সরকার, যুগ্ন আহ্বয়াক শাহাদাৎ হোসেন লিটন, রনজিত কুমার ধর, সদস্য সুভাষ সরকার, গোলাম ফারুক, হোসাইন সবুজ, দিদারুল আলম। আগামী ১৬ ডিসেম্বর মীরসরাই উদীচী’র পক্ষ থেকে কর্মসূচী পালনের আহ্বান জানিয়ে সভা সমাপ্তি করা হয়।...

সাবেক জাসদ নেতা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আর নেই

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে মীরসরাই আসনের জাসদ প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আর নেই। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১০ টার সময় বার্ধক্যজনিত কারণে উপজেলার করেরহাটের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ, উদয়ন ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।...

আদিল হত্যা মামলার আসামী মুন্না ছাত্রদল ও শিবলু শিবির কর্মী : দাবী আওয়ামীলীগের

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল হত্যা মামলার আসামী শামীম আজাদ মুন্না ছাত্রদল ও শিবলু ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছে আওয়ামীলীগ। গতকাল ৩ ডিসেম্বর ১৬ নং শাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেসনোটে এ দাবি করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্থানে আজাদ ও মুন্নাকে ছাত্রলীগ দাবী করে পোস্টার সাঁটানোরও তীব্র নিন্দা জানানো হয়।...

মীরসরাইয়ের মিঠাছড়ায় দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৩০

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে । আজ ২ ডিসেম্বর সকাল ১১ টার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী চয়েস সার্ভিসের একটি বাসের মুখোমুখী সংঘর্ষে চয়েস সার্ভিসের চালকের সহকারী আবুল কাশেম (৫০) ও এক শিশু নিহতসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মিঠাছরা জেনারেল হাসপাতাল, মাতৃকা হাসপাতাল, মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।...

মীরসরাইয়ের সোনাপাহাড়ে অগ্নিকান্ডে বসতঘর ভষ্মীভূত : ১৫ লক্ষ টাকার ক্ষতি

মীরসরাই, সারা-দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে একটি বসতঘর ভষ্মীভূত হয়ে গেছে। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় রাত ২ টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার ফতেহ আলী সওদাগর বাড়ির খুরশিদ আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে খুরশিদ আলমের প্রবাসী পুত্র শামছুদ্দিনের পাঠানো নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বসতঘর ও আসবাপপত্র সম্পূর্ণরুপে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।...

বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছে। আজ ১৭ই নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় মীরসরাই উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দেন বারইয়ারহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাঈনউদ্দিন লিটন। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ করে বলেন ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা প্রকাশ্যে সাধারণ ভোটার ও সাধারণ বিএনপি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, পুলিশ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করছেন। খুরশিদ আলম ও আলমগীর রাসেল নামে দুই বিএনপি’র কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভ...

মীরসরাইতে পুলিশ পরিচয়ে কমান্ডো ষ্টাইলে প্রবাসীর ১লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই পৌর সদর থেকে গতকাল মঙ্গলবার (১১নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রকাশ্য দিবালোকে জনতার সামনে থেকে পুলিশ সেজে কমান্ডো ষ্টাইলে ১লক্ষ ২০ হাজার টাকা সহ প্রবাসী হারুন অপহরণ করে নিয়ে যায়। এর দেড় ঘন্টা পর আহত অবস্থায় তাকে এক কিলোমিটার দূরে মহাসড়কের পাশ এলাকাবাসী উদ্ধার করে। ছিনতাইকারীরা টাকা ও স্যামসাং গ্যালাক্সি মোবাইল সেট নিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে দিয়ে যায়। পুরো রহস্যজনক ঘটনায় হতবাক সর্বমহল। সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই উপজেলার পশ্চিম খৈয়াছরা গ্রামের সিরাজ উদ্যোল্লাহর প্রবাসী পুত্র হারুনুর রশিদ গত একমাস পূর্বে দুবাই থেকে আসে। তার বাড়ীতে অসমাপ্ত কিছু ঘরের কাজের জন্য স্ত্রী শামীমা আক্তারের নামে ইপসা মীরসরাই সদর শাখা থেকে ১লক্ষ ২০হাজার টাকা ঋণ নেয়। গতকাল বিকেল ৪টায় স্বামীস্ত্রী দুজনে ইপসা অফিস থেকে ঋনের টাকা তুলতে এলে স্ত্রী ইপসা অফিসে বসে আর স্বাম...

মীরসরাইয়ে ট্রাক চাপায় পুলিশের এসআই নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
প্রতিনিধি : ঘাতক ট্রাকের চাপায় মর্মান্তিক ভাবে নিহত হলো মীরসরাই থানার এসআই মাসুদুর রহমান। রবিবার (৯ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় ট্রাক চাপায় তিনি নিহত হন। চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আক্তার ও মীরসরাই ও সীতাকুন্ডের সার্কেল এএসপি সার্কেল সালাউদ্দিন সিকদার উক্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া জানান, রাতে এস আই মাসুদুর রহমান মোবাইল ডিউটিতে ছিল। ভোর রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় দায়িত্ব পালন কালে সন্দেহজনক মনে হওয়ায় পিকআপ নং ঢাকা মেট্রো ড-১৪-৩৭০৫ তল্লাশি করা কালিন ঢাকাগামী অপর একটি মালবোঝাই ট্রাক চট্ট মেট্রো ট - ১১-৩৮১৩ নং পিকআপ টিকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে মাসুদুর রহমানকে চাপা দেিল এসআই মাসুদ গুরুতর আহত হলে সঙ্গিয় ফোর্স সকলে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গ...