নাশকতার অভিযোগে মীরসরাই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
চট্টগ্রামের মীরসরাইয়ে নাশকতার অভিযোগে বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি এসে পৌঁছায় চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ ইকবাল। নাশকতার দায়ে নুরুল আমিনের বিরুদ্ধে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, বরখাস্তের বিষয়ে শুনেছি। কিন্তু এ সংক্রান্ত কোনো দাপ্তরিক চিঠি আমি পাইনি। ’
জানা গেছে, ২০১৩ সালের শেষের দিকে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় ৮টি মামলায় আসামি হন বিএনপি নেতা নুরুল আমিন। আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ...
