Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

অবশেষে আলোর পথে মীরসরাই বিসিক শিল্পনগরী

অবশেষে আলোর পথে মীরসরাই বিসিক শিল্পনগরী

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট ঃ অবশেষে সুসজ্বিত প্লট নিয়ে দৃশ্যমান আলোর পথে মীরসরাইয়ের বিসিক শিল্প নগরী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকারই উত্তর প্রান্ত ও ষ্টেশান সড়কে মূল ফটক হয়ে সজ্বিত দৃশ্যমান হয়ে উঠছে শিল্প মন্ত্রণালয়ের অধিনে মীরসরাইয়ের বিসিক শিল্প নগরী। শীঘ্রই উক্ত শিল্প নগরীটি শিল্প মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে হস্তান্তরের ব্যাপারে আলোচনা চলছে। এরপরই শুরু হবে প্লট বরাদ্ধ প্রক্রিয়া। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর আওতাধিন উক্ত বিসিক প্রকল্প দেশে র ৭৫ তম প্রকল্পটি গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতায় প্রকল্পটি উন্নয়ন কার্যক্রম থেমে থাকতে দেখা গেছে কয়েক বছর। অবশেষে কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়ে দৃশ্যমান আলোর মুখ দেখছে প্রকল্পটি। ইতিমধ্যে প্রকল্পের কাজ শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তা কৃষ্ণ আচার্য্য। প্রকল্পটিতে শিল্প কারখানা গড়ে উঠলে উপজেলায় প্রায় ৫ হাজার লোক...
মীরসরাইয়ে আবুতোরাব স্কুলের প্রধান শিক্ষিকা মর্জিনার সাথে‘হিতকরী’র সৌজন্য সাক্ষাত

মীরসরাইয়ে আবুতোরাব স্কুলের প্রধান শিক্ষিকা মর্জিনার সাথে‘হিতকরী’র সৌজন্য সাক্ষাত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের প্রাচীনতম শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার’র সাথে গত ৫ নভেম্ব সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র নির্বাহী ও কার্যকরী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন, ‘হিতকরী’ নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য আবু জাহেদ পল্লব, সাবেক পরিচালক নুরুল বারী মিরাজ, সিনিয়র নিরিক্ষক নিয়াজুল ইসলাম, ‘হিতকরী’ সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, পাঠগৃহ সাধারন সম্পাদক জহির উদ্দিন রনি প্রমুখ। সম্প্রতি তিনি আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে শিক্ষকতা করেন। এবং দীর্ঘ ৭বছর ধরে ফেনী লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। শিক্ষাকতার জীবন...
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন : প্রধানমন্ত্রী

জাতীয়, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন । রোববার ঢাকায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধন ঘোষণা করে এ কথা বলেন সিপিএ- এর ভাইস প্যাট্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘কনটিনিউয়িং টু এনহ্যান্স হাই স্ট্যান্ডার্ডস অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস।’ ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ প্রায় সাড়ে পাঁচশ প্রতিনিধি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংসদীয় ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ...
মীরসরাইতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

মীরসরাইতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ এবার মৌসুমি নিন্ম ও লঘুচাপ সাথে করেই এসেছে হেমন্ত। অসময়ের বৃষ্টিপাত আর নানা বৈরী আবহাওয়ার সাথে লড়ছে এবার কৃষকরা। আবার সঙ্গে কড়া নাড়ছে শীত। ভোরের বাতাস কুয়াশাসিক্ত। তবু ও সকল বৈরীতা কাটিয়ে উঠে শীতকালীন সবজি চাষে ব্যস্ত এখন মীরসরাইয়ের কৃষকরা। সবুজে সবুজে ভরে উঠেছে মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা সারি সারি সীম গাছ, শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজির চারা। ক্ষেতে এসব ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। কাক ডাকা ভোরে কোদাল, নিড়ানী, খাঁচি, বালতি, ¯েপ্র মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছে এখন কৃষক কূল। ক্ষেতে নেমে পড়েন সবজি পরিচর্যায়। বিকেল অবধি মাঠেই চারায় গোড়ায় পানি ঢেলেই ফিরছেন সবাই বাড়ী। তাদের কেউ দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, অনেকেই গাছের গোঁড়ালির পাশ দিয়ে ঘোরাচ্ছেন নিড়ানী, কেউবা খালি হাতেই গাছগুলো ঠিক করছেন। কেউ বা নেতি...

পেয়ার সভাপতি, আজাদ সম্পাদক বারইয়ারহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বারইয়াহাট পৌরসভার স্বর্ণ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লাকী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন পেয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছন আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে সঞ্জয় বনিক। ৪ ঠা নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রোজ গার্ডেন হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিরসরাই উপজেলা বণিক সমিতির সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক দুলাল বণিক, সদস্য গোপাল পাটোয়ারী, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ। রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, বারইয়ারহাট কলেজের সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা কামাল পাশা। সকাল ১০ টা থেকে ভোট...
বারইয়ারহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত  পেয়ার সভাপতি, আজাদ সম্পাদক

বারইয়ারহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত পেয়ার সভাপতি, আজাদ সম্পাদক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বারইয়াহাট পৌরসভার স্বর্ণ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লাকী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন পেয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছন আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে সঞ্জয় বনিক। ৪ ঠা নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রোজ গার্ডেন হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মীরসরাই উপজেলা বণিক সমিতির সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক দুলাল বণিক, সদস্য গোপাল পাটোয়ারী, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ। রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, বারইয়ারহাট কলেজের সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা কামাল পাশা। সকা...
অাওয়ামীলীগ নেতা অারজুর পরিবারের পাশে নিয়াজ মোর্শেদ এলিট

অাওয়ামীলীগ নেতা অারজুর পরিবারের পাশে নিয়াজ মোর্শেদ এলিট

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই ওচমানপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অাব্দুল অাজিজ অারজুর পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। তিনি মরহুমের দুই সন্তান অাকিব, অাদরকে বুকে জড়িয়ে নেন এবং তাদের সাথে অনেকক্ষণ সময় কাটান। ভবিষ্যতে এই দুই সন্তানের পড়াশোনার দায়িত্বও তিনি নিবেন বলে জানিয়েছেন। তিনি বলেন সম্পূর্ন ব্যক্তিগত দায়বোধ থেকেই অামি এখানে এসেছি। অারজু বিত্ত বৈভবের বাইরে থেকে দলের জন্য কাজ করেছেন। দলের দুঃসময়ে এসব ত্যাগী নেতাদের উপর ভর করেই অাজকের অাওয়ামীলীগ। তাই এমন ত্যাগি নেতাদের মৃত্যুর পর তাঁদের পরিবারের পাশে থাকা অামাদের দায়িত্ব। অামি নির্যাতিত, অবহেলিত, সাধারণ অাওয়ামী পরিবার ও জনসাধারণের সাথে থাকতে চাই। এসময় অারো উপস্থিত ছিলেন ওছমানপুর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল, অাওয়ামী...
মীরসরাইয়ের পালপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী পূজা উদযাপন পরিষদের আয়োজনে কালী পূজা সম্পন্ন

মীরসরাইয়ের পালপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী পূজা উদযাপন পরিষদের আয়োজনে কালী পূজা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা কালী পূজা এবং আলোর উৎসব দীপাবলী উপলক্ষে সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলার কমরআলী পালপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী পূজা উদযাপন পরিষদ আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৬ টায় দীপাবলীর প্রদীপ প্রজ্জ্বলন, ৭ টায় শিতলা মন্দির প্রদক্ষিণ, সাড়ে ৭ টায় মায়ের ঘট পূর্ণ ও স্থাপন, ৭ টা ৪০ মিনিটে মায়ের আদ্য স্রোত পাঠ, ৮ টায় গীতাপাঠ ও গীতাভিত্তিক কুইজ প্রতিযোগিতা, শঙ্খ বা শাখ বাজানো, কবিতা, ধর্মীয় সংগীত, মোমবাতি প্রজ্জ্বলন, আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাতে মায়ের পূজা, পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা করা হয়। পরদিন ২০ অক্টোবর (শুক্রবার) ভোর ৫ টায় নগর কীর্ত্তণ, সকাল ১০ টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ১ টায় অন্ন প্রসাদ বিতরণ, বেলা ২ টায় কৃষ্ণলীলা পরিচালনা করেন শ্রী সমীরন ভট...