এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা
নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা করেছে দি রয়েল্স ক্লাব নামের একটি সংগঠন। সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত (৩১৪৭) ক্লাবটি রোববার নগরীর মুসলিম হলে জাকজমকপূর্ণ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেন।
সৃজনশীল আইকন এর প্রধান নির্বাহী ওয়াসিম আহমেদ জানান, জুনয়ির চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রামে তারুণ্যেদীপ্ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বে সফলতার অর্জনের ফলশ্রুতি কারণে নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্যা ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা করা হয়। পাশাপাশি এ সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য আরও কয়েক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটির আয়োজনে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম নগর ও উপজেলা থেকে আগত প্রায় ৭’শ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর গবেষণা করে...







