Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

এক মাসে ৩০০ নেতাকর্মী গুম খুন : খালেদা জিয়া

এক মাসে ৩০০ নেতাকর্মী গুম খুন : খালেদা জিয়া

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপার্সন, সাবেক বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, গত এক মাসে সারাদেশে ৩০০ নেতাকর্মীকে গুম ও খুন করেছে সরকার। যৌথ বাহিনীর ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বিনা বিচারে নেতাকর্মীদের গুম ও হত্যাকান্ড চালানো হচ্ছে। খালেদা জিয়া বলেন, সরকারি ও জবরদস্তি করে এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছে। গত এক মাসে সারাদেশে শতাধিক বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৩ হাজার নেতাকর্মীকে। মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। খালেদা জিয়া বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বেশির ভাগ মন্ত্রী-এমপি জনগণের ভোটে নির্বাচিত নয়। এটি অবৈধ সংসদ। সুতরাং এই সরকারের মুখে জনগণের কথা শোভা পায় না। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই । গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় বসেছে। তারা প্রতিদ্বন্দ্বি সকল দলকে ধ্বং...
খালেদার সম্পৃক্ততা তদন্ত করা হতে পারে

খালেদার সম্পৃক্ততা তদন্ত করা হতে পারে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আলোচিত ১০ ট্রাক অস্ত্র পাচার ষড়যন্ত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পৃক্ততা তদন্ত করে দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এনএসআই, ডিজিএফআই তত্কালীন সরকারপ্রধানকে অস্ত্র আটকের ব্যাপারে জানিয়েছে। কোথাও কিছু ঘটলে সরকারপ্রধানকে জানানো তাদের কর্তব্য। তিনি (খালেদা জিয়া) কোনো কথা বলেননি। তিনি চুপ করেছিলেন। মৌনতা সম্মতির লক্ষণ। অর্থাত্ যেতে দিন।’ তিনি বলেন, ‘অস্ত্র ধরা পড়েছিল। প্রকৃত চোরাচালানকারীদের না ধরে গরিব একজন মানুষকে ধরা হয়েছিল।’ তিনি বলেন, ‘এক এক করে সবাইকে ধরব। কাউকে ছাড়ব না।’শেখ হাসিনা বলেন, ‘এই মামলায় সাক্ষ্যতে তাঁর (খালেদা জিয়া) নাম এসেছে। সম্পূরক চার্জশিটও দেওয়া হয়েছে। বিচার কার্যও শেষ হয়েছে। এখন এর ষড়যন্ত্র তদন্ত হবে। এই যে অস্ত্র পাচার হচ্ছিল, এই ষড়যন্ত্রে কারা জড়িত, হাওয়া ভবনের সম্পৃক্ততা বা খ...
মওদুদ-রফিকুল-এমকে আনোয়ারের তিন মাসের জামিন

মওদুদ-রফিকুল-এমকে আনোয়ারের তিন মাসের জামিন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মতিঝিল থানায় দায়ের করা পৃথক বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়ার মুক্তিতে আর বাধা রইল না। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিএনপির এই তিন নেতাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না সরকারের কাছে তার জবাব চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত। শুনানিতে আসামিপক্ষে ছিলেন- সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এজে মোহম্মদ আলী, জয়নুল আবেদিন, সগীর হোসেন লিওন এবং ফারুক হোসেন।...
ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহে ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহে ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
 ফের ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহ শূরু হয়েছে।  এতে বেড়েছে শীত ও শীতজনিত রোগ। গত ৪৮  ঘন্টায় শীত  জনিত রোগে  হাসপাতালে ৪   শিশুসহ ৭ জনের  মৃত্যু হয়েছে। চারদিন যাবত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশাসহ বাতাসের কারনে শৈত্য প্রবাহ জেকে বসেছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতের কারনে এলাকার বোরো বীজ তলা সম্পূর্ণ নষ্ট হতে বসেছে।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ভুগচ্ছে ডায়ারিয়া, নিউমনিয়া,ি ব্রংকাইটিসসহ নানা রোগ। দুদিনে  সদর হাসপাতালে দুই শতাধিক  শিশু ভর্তি হয়েছে। গত ৪৮ ঘন্টায় মারা গেছে ৪ শিশু ও ৩ বৃদ্ধ। মৃত শিশুরা ৫ থেকে  ৬ মাস বয়সী। ১৮ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে  আসন  ক্ষমতার ৪ গুন  শিশু ভর্তি হওয়ায় জায়গা নেই। ফলে একটি বেডেই থাকতে হচ্ছে ২-৩ জন শিশুকে। অনেক শিশুর জায়গা হয়েছে হাসপাতালের বারান্ধা অথবা  মেঝেতে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.আফজাল হোসেন তরফদার জানান, বেডের সংখ্যা অনুপা...
রাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাতে রাবি উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিজিবি ছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপাচার্য প্রফেসর ড. মিজানুদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দিলেও সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১...
রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের হামলা

রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের হামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ আহত হয়েছে দুই শতাধিক শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়েছে ৪০ জন।রোববার বেলা সাড়ে ১১টা থেকে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে ভাঙচুর চালানো হয়। পরে আন্দোলনরতরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করে।পুরো ক্যাম্পাসে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় রাবি সিন্ডিকেট জরুরি সভা আহ্বান করে। রাত সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে,বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারো ক্...
ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে

ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দৈনিক ইনকিলাব’ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া হয়েছে। আজ সন্ধ্যা  পৌনে  সাতটার দিকে পত্রিকাটির সিলগালা খুলে দেয় সরকার। ইনকিলাব পত্রিকার শিফট ইনচার্জ তৌফিকুর রহমান মানবজমিন অনলাইনকে জানান, আজ সন্ধ্যায় ইনকিলাবের ছাপাখানার সিলগালা খুলে দিয়েছে ডিবি পুলিশ। পত্রিকাটির প্রকাশনায় আর কোন বাধা নেই। আগামীকাল থেকে কাজ শুরু করবো। আশা করছি, সোমবার পত্রিকা প্রকাশ করতে পারবো। উল্লেখ্য, সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন লঙ্ঘন করার অভিযোগে ১৬ জানুয়ারি ‘ইনকিলাব’ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।  এ সময় তিন সাংবাদিককে আটক এবং পত্রিকাটির ছাপাখানাসহ কার্যালয় সিলগালা করে দেয়া হয়।   উৎস- মানবজমিন...
সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা ও হিন্দু ধর্মাবলম্বীদের স্বরস্বতীর পূজার জন্য সোমবারের ঘোষিত হরতাল কর্মসূচি বৃহস্পতিবার পালন করবে জামায়াতে ইসলামী। দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবার হরতালের ডাক দিয়েছিল দলটি। শনিবার সন্ধ্যায় বিবৃতির মাধ্যমে হরতালের পরিবর্তিত সময়সূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরী মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি ৩ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ ফেব্রুয়ারি পালিত হবে। তবে ৩ ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।...