দল থেকেও বহিষ্কার
এবার দল থেকে চূড়ান্ত বহিষ্কার হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছিল। লতিফ সিদ্দিকীর জবাব দিয়ে পাঠানো বক্তব্য পর্যালোচনা করে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লতিফ সিদ্দিকী যে জবাব দিয়েছেন তাতে দলের কার্যনির্বাহী সংসদ সন্তুষ্ট হতে পারেনি। তাই তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, লতিফ সিদ্দিকী সদস্যপদ ফিরে পেতে আর কোন আপিল করতে পারবেন না। দলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমি...







