Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদা জিয়া বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন

খালেদা জিয়া বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে  বিকেলে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম খুন গুপ্ত হত্যা বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ জেলা ২০দলীয় জোট জনসভার আয়োজন করেছে।বুধবার বিকেলে সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে গুলিস্তান হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব হয়ে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছবেন বেগম খালেদা জিয়া। এরপর দুপুরের খাবার এবং বিশ্রাম শেষে বিকেল চারটায় ...
পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে : সেতুমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, শুধু দেশেই নয় পদ্মা সেতুর কাজ চলছে এখন চীন, সিঙ্গাপুর ও জার্মানীতে। এসব দেশে নির্মিত অংশগুলো জাহাজে করে এনে মাওয়ায় স্থাপন করা হবে। মন্ত্রী আজ আকষ্মিক মাওয়ায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বাসসকে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিডিউল অনুযায়ী সব চলছে। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এখন আর এটা কোন স্বপ্ন নয়। টেকনিয়েশানসহ সেতু তৈরিতে দক্ষ শতাধিক চীনা নাগরিক পদ্মা সেতুর কাজে ব্যস্ত রয়েছেন। মাটি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে চলেছে।সোমবার নদী শাসনের চুক্তি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সবকিছু মিলিয়ে ২০১৮ সালের মধ্যে দেশের সর্ববৃহৎ এই সেতু চলাচলের উপযোগী হবে। তিনি বলেন, সেতু নিমার্ণের স্বার্থে মাওয়াঘাট শিমুলিয়ায় স্থানান্তর হচ্ছে। শিমুলিয়াঘাট চূড়ান্ত পর্যায়ে। আগামী মাসে ঘাটটি স্থানান্...
তারেককে আইনি নোটিশ

তারেককে আইনি নোটিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে 'পাকবন্ধু' বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ ‍উদ্দিন মেহেদী ডাকযোগে এ নোটিশ পাঠান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং খালেদা জিয়ার গুলশানের বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে তারেক রহমান ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। আইনি নোটিশে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী, পাকবন্ধু এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদোহিতার শামিল...
খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানী ১৬ নভেম্বর

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানী ১৬ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এদিন ধার্য করেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণের জন্য রোববার...

মীরসরাইয়ে ট্রাক চাপায় পুলিশের এসআই নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
প্রতিনিধি : ঘাতক ট্রাকের চাপায় মর্মান্তিক ভাবে নিহত হলো মীরসরাই থানার এসআই মাসুদুর রহমান। রবিবার (৯ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় ট্রাক চাপায় তিনি নিহত হন। চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আক্তার ও মীরসরাই ও সীতাকুন্ডের সার্কেল এএসপি সার্কেল সালাউদ্দিন সিকদার উক্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া জানান, রাতে এস আই মাসুদুর রহমান মোবাইল ডিউটিতে ছিল। ভোর রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় দায়িত্ব পালন কালে সন্দেহজনক মনে হওয়ায় পিকআপ নং ঢাকা মেট্রো ড-১৪-৩৭০৫ তল্লাশি করা কালিন ঢাকাগামী অপর একটি মালবোঝাই ট্রাক চট্ট মেট্রো ট - ১১-৩৮১৩ নং পিকআপ টিকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে মাসুদুর রহমানকে চাপা দেিল এসআই মাসুদ গুরুতর আহত হলে সঙ্গিয় ফোর্স সকলে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গ...
সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন মীরসরাই থানার এসআই মাসুদ

সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন মীরসরাই থানার এসআই মাসুদ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজেস্ব প্রতিনিধি ঃ রোববার ভোর ৪টার দিকে ট্রাক চাপায় মীরসরাই থানার এসআই মাসুদ নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম রেঞ্জের উপ-পরিদর্শক (এসআই)। মাসুদ মীরসরাই থানায় কর্মরত ছিলেন। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাতে এসআই মাসুদ মোবাইল ডিউটিতে ছিল। ভোর রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় সে দায়িত্ব পালন করছিল। ঢাকা মেট্রো-ড-৩৭০৫নং ট্রাকটি পার্কিং করা ছিল। পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা চট্ট মেট্রো ট- ১১-৩৮১৩নং ট্রাকটি, ঢাকা মেট্রো-ড-৩৭০৫নং ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ফলে দায়িত্ব পালনরত অবস্থায় এস আই মাসুদুর রহমান নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হন। মাসুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলা...
কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধে দলের নেতাদের দণ্ডের বিরুদ্ধে সপ্তাহজুড়ে হরতালের পর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডে টানা হরতালের পর শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করছে যে মো. কামারুজ্জামানকে সরকার মুক্তি দেবে। রবিবার বিক্ষোভের কর্মসূচি ডেকে তা শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশজুড়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গত ৩০ অক্টোবর দলীয় আমির নিজামীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে জামায়াত তিন দিন হরতালের ডাক দেয়। এরপর কেন্দ্রীয় নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড হলে আরেকদিন হরতাল ডাকে তারা। এর মধ্যে আপিলের চূড়ান্ত রায়ে সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহা...
সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে  বিএনপি। আজ রাজধানীতে থানায় থানায় এবং সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে এ কর্মসূচি পালন করবে দলটি। সেই সঙ্গে সমাবেশের অনুমতি না দেয়ায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ব্যাপক প্রস্তুতি নেয়ার পরও পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারেনি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য গত ২৯শে অক্টোবর পিডব্লিউডির কাছে চিঠি দিয়েছি। একই দিন সমাবেশের মাইক ব্যবহারে...