Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম বিজয়ের বার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৬টা ৪২ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অজানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অপরদিকে, সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদনের পর পরই লাখো জনতার ঢল নামে স্মৃতিসৌধে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।...
২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদেরই আপনজন। আমরা এই আপনজনের সেবায়ই বদ্ধপরিকর। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তিনি বলেন, আওয়ামী লীগ এলে মানুষের জীবনযাপনের মান বাড়ে।প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ছাড়াও আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে।...
বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেতারের শিল্পীদের জন্য পেনশন ব্যবস্থা চালুসহ তাদের সম্মানির হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, এটা আমি জানি, বেতারের কলাকুশলীরা নানা সমস্যার মধ্যে আছে। তাদের সব সমস্যা সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। শিল্পী ও কলাকুশলীদের পদোন্নতির একটা সমস্যা বাংলাদেশ বেতারে আছে বলেও জানি। অচিরেই এসবের সমাধান করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সম্প্রচার ক্যাডার নামে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস প্রদানের দাবি দীর্ঘ দিনের। সম্প্রচার ক্যাডারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুক্তিযুদ্ধকালে বেতারের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাযুদ্ধে রণাঙ্গনে যারা যুদ্ধ করত তাদের কাছে বেতার নানা ধরনের খব...
গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ ২৭ ডিসেম্বর

গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ ২৭ ডিসেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা।  জয়দেবপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের ওই জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন।
সরকারি কর্মকর্তাদের সরানোর চেষ্টা চলছে : খালেদা জিয়া

সরকারি কর্মকর্তাদের সরানোর চেষ্টা চলছে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মিথ্যা কথা বলে ভালো ভালো সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে সরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। ঢাকা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ৩টার দিকে বালুর মাঠে পৌঁছান তিনি। খালেদা পৌঁছলে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। তিনিও হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া তার বক্তব্যে অভিযোগ করে বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। এ দেশে আজ কোনো প্রতিষ্ঠান ঠিক নেই। সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করছে। দেশে কোনো গণতন্ত্র নেই। সবখানে চলছে দুর্নীতি। এ সময় খালেদা জিয়া অভিযোগ করেন, ভালো ভালো অফিসারদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার ...
রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অভিযোগ গুরুতর। মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শনিবার মামলা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিপক্ষে। মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন নাজনীন আক্তার।বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাওয়া এ পেসার সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘এখনও আমাদের হাতে কোনো কাগজপত্র আসেনি। তাই আগে থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’ঘটনার সত্যতার প্রমাণ হলে বা কাগজ হাতে পেলে বিসিবি কোনো পদক্ষেপ নেবে নাকি পুলিশের ওপর ছেড়ে দেবে? এ প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘বিষয়টি স্পর...
আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকারি দল আওয়ামী লীগ আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। এদিন ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলায় মিছিল সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।শুক্রবার বিকেলে  রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান। আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শতীষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ‍অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আব্দুস সোবহান গোলাপ।এছাড়াও আওয়ামী লীগ মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধা...
থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে তেল অপসারণ শুরু

থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে তেল অপসারণ শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সুন্দরবনে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল এখন ‘থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে সনাতন পদ্ধতিতে অপসারণের কাজ আজ শুত্রুবার সকাল থেকে শুরু হয়েছে। সুন্দরবন সন্নিহিত লোকালয়ের মানুষ ও জেলে-বনজীবীরা এভাবেই শ্যালা নদীসহ খাল থেকে তেল অপসারণের  কাজ শুরু করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে বন সংলগ্ন লোকালয়ে মাইকিং করে ভাসমান তেল তুলে নেয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার সকাল থেকে শুরু হয় তোড়জোড়। তারা তেল সংগ্রহের পর পদ্মা অয়েল কোম্পানিতে লিটার প্রতি ৩০ টাকা দরে বিক্রি করছে।পদ্মা অয়েল কোম্পানি সুন্দরবন থেকে এর আগে তেল কেনার ঘোষণা দিলে এগিয়ে সাধারণ মানুষ। ভাসমান তেল সুন্দরবনে ছড়িয়ে পড়া রোধে ও তেল তোলার সুবিধার্থে জোয়ারের সময় খালগুলো থেকে ফার্নেস অয়েল যাতে বের হতে না পারে সে জন্য বৃহস্পতিবারই  খালগুলোর মুখে নেট দিয়ে ব্যারিকেট দেয়া হয়।এদিকে কাণ্ডারি-১০ এসে পৌঁছালেও রাসায়নিক ছিটানোর কাজ ...