Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ ৫ জানুয়ারি

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ ৫ জানুয়ারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা জানান।আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে হানিফ বলেন, ''কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ৫ জানুয়ারি বিকেল ৩টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।''তিনি বলেন, ''দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী এ হামলার ঘটনা ঘটিয়েছে।''বুধবার বকশীবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করেন এই আওয়ামী লীগ নেতা।...
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন বাসে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে বিকল্প সিটি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বাসটি মিরপুর থেকে ঢাকেশ্বরীর দিকে যাচ্ছিল।তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।...
পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর পল্টন এলাকা থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও ৫২৮ টি  সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে মুদ্রা ও সোনার বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টন এলাকার ৩৫/এ বিল্ডিংয়ের ৬তলার বাসা থেকে প্রায় চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও সোনার বার জব্দ করা হয়েছে। বর্তমানে এই অভিযান অব্যাহত রয়েছে।ঘটনাস্থলে তল্লাশিরত শুল্ক গোয়েন্দা বিভাগের এক সদস্য সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় আমরা এ অভিযান পরিচালনা করছি। চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও ৫২৮ সোনার বার জব্দ করা হয়েছে।  সোনার বারগুলোর মোট ওজন ৬২ কেজি। চারটি বস্তার ভেতরে পাওয়া মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগই দেশি টাকা, আর বাকিগুলো দিরহাম।গোয়েন্দা বিভাগের ওই সদস্য আরো বলেন, বাসার মালিক প্রথমে তাঁর কাছে অ...
বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং প্রযুক্তি ও জনগণের চাহিদা অনুযায়ী পরিচালিত করার জন্য জাতীয় এই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'দর্শকদের আকৃষ্ট করার জন্য বিটিভিকে অবশ্যই জীবন-ঘনিষ্ঠ অনুষ্ঠান নির্মাণ করতে হবে। শুধু সংবাদ জানানোর মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় টেলিভিশনকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে যা জনগণের রুচি ও আচরণের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।' তিনি আরও বলেন, বিটিভিকে শুধু সরকারের প্রচারযন্ত্র বানাতে চাই না। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, সরকার বিটিভিকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসে...
বিএনপি জোটের সমাবেশের জায়গা ছাত্রলীগের দখলে

বিএনপি জোটের সমাবেশের জায়গা ছাত্রলীগের দখলে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  গাজীপুরে আগামী শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার রাতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে সমাবেশের মঞ্চ নির্মাণ ও আনুষঙ্গিক কাজ করার সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা কয়েকটি গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা তোরণ ও বিলবোর্ড ভেঙে ফেলে এবং ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। পরে মাঠের নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। জোটের মঞ্চের জায়গা শামিয়ানা দিয়ে ঘিরে সামনে ব্যানার টানিয়ে দেয় তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।গতকাল বুধবার সকালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ফের কলেজ মাঠে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে তার মাঠের এক পাশে সমাবেশ করার সময় পুলিশ তাদ...
ব্যাপক মহড়ার প্রস্তুতি বিএনপির

ব্যাপক মহড়ার প্রস্তুতি বিএনপির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আজ থেকেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে। কারণ ৩ ও ৫ জানুয়ারি জনসভা হওয়ার কথা থাকলেও দলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে আজই শোডাউনের প্রস্তুতি নিয়েছে। দলটির একাধিক সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, মহানগর বিএনপির প্রস্তুতি তো রয়েছেই। অঙ্গসংগঠনগুলোকেও আদালত প্রাঙ্গণে লোক জমায়েত করতে বলা হয়েছে। এদিকে আদালত ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোও কড়া নজর রাখবে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ এজলাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জামিন বাতিল করে তাঁকে আজই কারাগারে নেওয়া হতে পারে বলে গতকাল রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট অনেককেই বলতে শোনা গেছে, আদালতের কাঁধে বন্দুক...
কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী জুন নাগাদ লালবাগ থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। বর্তমানে কেন্দ্রীয় কারাগারের ৯ একর জায়গা জনগণের জন্য একটি পার্ক ও দুটি জাদুঘর নির্মাণে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগার ক্যাম্পাসের প্যারেড গ্রাউন্ডে কারা সপ্তাহ-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সে লক্ষ্যে কারা নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে তিনি কারারক্ষীদের হুঁশিয়ার করে বলেন, যারা এ জঙ্গি, সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারা সপ্তাহ উপলক্ষে কারা কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ...
সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যখন হুমকির মুখে, ঠিক সেই সময় মহামূল্যবান এই বন রক্ষায় এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সরেজমিন সুন্দরবন পরিদর্শন শেষে এর বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করে সুপারিশগুলো পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পেশ করেছেন। সম্প্রতি জমা দেওয়া এ প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আন্তমন্ত্রণালয় সভা করে দ্রুত কিভাবে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পারে সে বিষয়েও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। প্রতিবেদনটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লেখা একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি কালের কণ্ঠের হাতে রয়েছে। এতে সুন্দরবন পরিদর্শনে পাওয়া সমস্যা ও করণীয় সম্পর্ক...