Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।জানা যায়, ২০১০ সালের ২৩ মার্চ মঙ্গলবার  বিদ্যুত না থাকায় রাত ১১টার দিকে স্বাধীন দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে গল্প করছিল। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর ছুরিকাঘাত করে। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বাধীনের বাবা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।...
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ প্রকল্প অনুমোদন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ প্রকল্প অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা ও নারায়ণঞ্জের মধ্যে নতুন ডুয়েলগেজ রেললাইন তৈরির প্রকল্পসহ ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর মধ্যে ২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) ৬৯৫ কোটি  ৬২ লাখ। প্রকল্প সাহায্য ৩৩৬ কোটি ৫ লাখ টাকা।আজ সকালে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।মন্ত্রী বলেন, ‘বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে একুশ কিলোমিটার দীর্ঘ এ ডুয়েলগেজ লাইন তৈরি হবে। এ জন্য আজকের একনেক সভায় ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পে...
ফখরুলসহ ২৩ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

ফখরুলসহ ২৩ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আদালতে আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।...
মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত ১০টার দিকে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।...
গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  এনএসআইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে।শনিবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার বহুতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, ভাংচুর, বোমাবাজি ও রেল লাইন উৎপাটনের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়। এনএসআইয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী চোরাকারবার, মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।...
কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই। আজ শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনি, চর্ম, দৃষ্টিশক্তি ও বাকশক্তির সমস্যায় তাকে কলকাতার মানিকতলায় অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী পারুল হালদার এবং মেয়ে গোপা দত্তকে।১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। পরবর্তীতে কর্মসূত্রে কলকাতার কাঁকুড়গাছির ৩০ নম্বর রামকৃষ্ণ সমাধি রোডে অবস্থিত এল আই জি আবাসনে থাকতে শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধকালে তার লেখা হৃদয় স্পর্শ করা গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা’, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল রক্ত লাল রক্ত লাল...
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দাবি আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধসহ ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ শনিবার দুপুরে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্রমাগতভাবে মানুষের অধিকারগুলো সংকুচিত করেছে। বিশেষভাবে গণতন্ত্রে যে বিরোধী দলের বিশেষ একটি জায়গা আছে সেটিকে তারা কখনই বিশ্বাস করেনি। গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের সব কর্মকাণ্ডকে বানচাল করতে তারা দমননীতি অবলম্বন করেছে। তাদের দমননীতি অমানবিক, মধ্যযুগীয় এবং নাজি ফ্যাসিস্টদের সমতুল্য। শুধু কথা বলা, সভা, সমাবেশের অধিকারগুলোই তারা হরণ করেনি বরং নাজিদের কায়দায় বিরোধী দলের নেতাদের অবরুদ্ধ, কারারুদ্ধ, মিথ্যা মামলাতেই জড়ানো হয়নি, অনেককে পৃথিবী...
সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলেছে, এরই মধ্যে সংঘাতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং তা আরও বাড়তে পারে বলে তারা শঙ্কিত।বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি দেশজুড়ে অবরোধের ডাক দেওয়ার পর থেকে চলমান সংঘাতের শুরু। দলটির চেয়ারপারসন ও জ্যেষ্ঠ নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে বাধা দেয় সরকার। এরপর থেকে সহিংসতায় এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। বিরোধী দলের অনেক বড় নেতাকে আটক করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসে দেওয়া আগুনে পুড়ে চারজনের (পরে হাসপাতালে একজন মারা যাওয়ায় সংখ্যাটি এখন পাঁচ) মৃত্যু হয়েছে। একই দিন বিএনপির এক সিনিয়র নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তার গাড়িতে আগু...