যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।গত বছর ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ আনা হয়।...
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ১৯ জন, স্থানীয় ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৩ জন।আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা।এ পর্যন্ত নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন পটুয়াখালীর কলাপাড়ার একই পরিবারের আসমা বেগম, আমেনা আক্তার ও শাহীন। পটুয়াখালীর সোহাগ, রাসেল, শাহরিয়ার, রেজাউল ইসলাম, সূর্য্য বেগম, হেলাল, গোপালগঞ্জের শফিকুল ইসলাম। ইতোমধ্যে ছয়টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, দুর্ঘটনার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা ...
নির্বাচনী প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তিন সিটির মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ও তাদের সমর্থকরা নেমে পড়েছেন ভোটারদের মন জয়ে। নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ায় শুক্রবার এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।গত ৭ এপ্রিল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এরপর থেকে চোখের ঘুম হারাম করে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দোরগোড়ায় ছুটছেন। ভোটোরের মন জয়ের প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে চান না। তাই প্রচারণার প্রথম দিন ভোর থেকে রাত-দিন প্রার্থীরা চালাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা। নানা প্রতিশ্রুতি আর কথামালায় ভোটারের মন জয় করে প্রত্যেক প্রার্থীই চাচ্ছেন ভোটের মাঠে আগামী ২৮ এপ্রিল ফাইনাল খেলায় শিরোপা জয় করতে।চৈত্রের খরতা...
পলাশ মাহবুব মীরসরাই ।। ওপারে ভারত, এপারে বাংলা, মাঝখানে কাঁটাতার এর প্রাচীর। এক সময়কার অভিন্ন জনপদ, সেই সূত্রে অনেকেরই আত্মিয় স্বজন রয়েছে উভয়দিকেই। ভারত পাকিস্তান বিভক্তির পর কেউ আর সহজে কাউকে পায় না। ইচ্ছে হলেই মাসি পীসি কিংবা বন্ধু স্বজন কারো সাথে ভাব বিনিময় আর সম্ভব নয়। দীর্ঘ অর্ধ শতাব্দি পেরিয়ে তা এখন আবার সম্ভব করে দিলো বাংলাদেশের ছাগলনাইয়া আর ভারতের ত্রীপুরা রাজ্যের শ্রীনগর সীমান্তহাট। দুদেশের মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রিতীর এক অকৃত্রিম ভাব বিনিময় পরিল িত হচ্ছে এই হাট টিতে। চলতি বছরের গত ১৩ জানুয়ারী উদ্বোধন হওয়া এই সীমান্তহাট গত কয়েকমাসে দুদেশের সুফলভোগী জনগোষ্ঠির মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সপ্তাহের একদিন প্রতি মঙ্গলবার দিনভর যেন এখানে উৎসবমুখর পরিবেশ। সকাল ১১ টা থেকে দুদেশের বিক্রেতারা স্ব স্ব সামগ্রী নিয়ে দোকান সাজাতে থাকে। দুপুর ১ টা থেকে আসতে থাকে ক্রেতারা । বিকেল ৫ টা থেকে আবার ...
রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তা খণ্ডন না করে এবং পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি দণ্ড কার্যকর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধী কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আজ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, রিভিউ আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর উচিত হবে না। সোমবার সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ।
রায় পুনর্বিবেচনা খারিজের সংক্ষিপ্ত আদেশে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ওদের পক্ষে সব সম্ভব। ঢ...
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি কমিটি ঘোষণা করেছে বিএনপিপন্থি নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিনকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এক হাজার এক সদস্য বিশিষ্ট্য এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ এ কথা জানান।সাংবাদিক নেতা শওকত মাহমুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।এমাজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ২/১ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমার পিতা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করব। তিনি বলেন, সুযোগ পেলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলব।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর প্রবেশমুখে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে খোকন এসব কথা বলেন। এসব সময় ঢাকা মহানগর অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ, এসএম আলী হোসেন রানা, শফিউদ্দিন শফিকসহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাঈদ খোকন বলেন, জননেত্রী যে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার তার প্রতীক। আর বাবা সারা জীবন যে পরিশ্রম করেছেন তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। এ জন্য আমি এখান থেকে আমার নির্বাচনের প্র...
দিনাজপুর জেলার হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে গোলাগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছন। এসময় ভারতীয় চোরাকাবরীদের নিক্ষিপ্ত রেললাইনের পাথরের আঘাতে মো. রাসেল নামে এক বিজিবি সদস্যও আহত হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার হিলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিটন ভারতের হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহীঅ ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাবার কালে সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের নিকট পৌঁছলে বিটন নাথ নামে এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরাচলানকৃত পণ্য উঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত মো. রাসেল নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করলে বিটন নাথ তার পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্ধত হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি আত্মরক্ষায় গুলি চলায়। এসময় বিএসএফও গুলি ক...