Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সাব্বির রহমানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশ। পাকিস্তানের দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুমিনুল বাহিনী। দলের পক্ষে ৯৯ বলে ১২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন।সকালে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে হাফিজ ৭৯ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়াও ফাওয়াদ আলম ৬৭ ও অধিনায়ক আজহার আলী ২৭ রান করেন।  বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় মাত্র ৯ রানেই বিদায় নেন দুই ওপেনার তামিম ও রনি তালুকদার। এক পর্যায়ে পাক বোলারদের তোপের মুখে বিসিবি ৮৪ রানেই ৪ উইকেট হ...
এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর দ্বিমত পোষণ করেন।নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি...
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ১৪২২ সন সকল জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন।বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে।’প্রধানমন্ত্রী আশা করেন, দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ক্ষুধা-দারিদ্র্যের ...
মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত আটক না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।সোমবার মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না বা গণমাধ্যমে কথা বলতে পারবেন না।আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসান জানান, বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত আব্বাস মুক্ত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।এর আগে, তিনটি মামলায় আগাম জামিন নিতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে আব্বাস হাইকোর্টে উপস্থিত হন। সেখানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে অবস্থান নেন। বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।...
এইচএসসির তিন পরীক্ষা পেছালো

এইচএসসির তিন পরীক্ষা পেছালো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ২৮ এপ্রিল তিনি সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে নির্ধারণ করা হয়েছে।সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, এবছর দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।...
খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে জানান তিনি।...
মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। পরে তিনি জানান, পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিলেও গ্রেফতারের আশঙ্কায় এখনো পর্যন্ত মাঠে নামেননি। মগ প্রতীক নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।...
কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএলের কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক ট্রলারে রওয়ানা হয়। কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে নারী শ্রমিকের সংখ্যা ছিল বেশি। তবে প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। সন্ধ্যার দিকে ডুবুরিরা উদ্ধার কাজে নেমেছে বলে জানান তারা।স্থানীয় সান্তানপাড়া এলাকার রাসেল খান জানান, অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানায়, প্রাণ-আরএফএল প্রায় সময় অতিরিক্ত শ্রমিক বোঝাই করে ...