সর্বনিম্ন ৮৫০০, সর্বোচ্চ ৭৮ হাজার টাকা
রকারি চাকরিজীবীদের জন্য সম্ভাব্য সর্বনিম্ন বেতন ৮ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) রেখে পর্যালোচনা প্রতিবেদনের খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বে গঠিত কমিটি এ খসড়া প্রায় চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এ নিয়ে কমিটির দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে নতুন বেতন স্কেলের খসড়াটি প্রায় চূড়ান্ত করা হয়। তবে আগামীকাল শনিবার ছুটির দিনও কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে খসড়াটির সামান্য পরিবর্তন আসতে পারে বলে বৈঠকের একটি সূত্র যুগান্তরকে আভাস দিয়েছে।সূত্র আরও জানায়, পর্যালোচনা প্রতিবেদনে পে-কমিশনের সুপারিশ আমলে রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণের ক্ষেত্রে দেশের আর্থসামাজিক বাস্তবতা, সরকারের সম্পদ সমাবেশ ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রাখা হয়েছে।সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধার...







