Saturday, October 31Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে প্রথম স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা

মীরসরাইয়ে প্রথম স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা

মীরসরাই
খবরিকা রিপোর্ট ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জে স্বামীকে জবাই করে হত্যা করেছে প্রথম স্ত্রী। সোমবার রাত ১টার সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত সনাতন মজুমদার প্রকাশ সনক (৪৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মিকার বাড়ির ভবরঞ্জনের পুত্র। ঘাতক প্রথম স্ত্রী লাকী মজুমদারকে (৩০) আটক করেছে পুলিশ। জানা গেছে, ঘটনার দিন রাত ১টার দিকে পারিবারিক কলহের জের ধরে উঠানে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে প্রথম স্ত্রী। এতে করে তার মাথা ও মুখ ফেটে রক্ত বের হয়। এসময় দ্বিতীয় স্ত্রী প্রিয়াংকা বাধা দিলেও প্রথম স্ত্রী স্বামীকে উঠান থেকে টেনে হিঁছড়ে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে ঘরে থাকা করাত দিয়ে স্বামীকে জবাই করে হত্যা করে বস্তা বন্দি করে । টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। প...
দুর্বার’র ৮ম বর্ষপূর্তি উৎসবে তারুণ্যের মেলা

দুর্বার’র ৮ম বর্ষপূর্তি উৎসবে তারুণ্যের মেলা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  খবরিকা রিপোর্টঃ শীতের কুয়াশা তখনো উপচে পড়ছে। পূব আকাশে রবির আলো জলমল করে জেগে উঠেছে সদ্য। এমনই সময়ে এক ঝাঁক ভোরের পাখির মত দুর্বার তারুণ্য হাজির মলিয়াইশের হেতিয়ালে পাড়ে। সবাই সমবেত হয়েছে তাদের প্রাণের সংগঠনের বর্ষপূর্তি উৎসবে। ইয়ং বাংলা কর্তৃক দেশের সেরা পঞ্চাশে স্থান করে নেয়া সংগঠনের স্বীকৃতিপ্রাপ্ত ও মীরসরাইয়ের অালোচিত সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন অষ্টম বছর পূর্ণ করে নবম বৎসরে পা দিয়েছে। এ উপলক্ষে দুর্বার'রা মলিয়াইশ স্কুলের মাঠে দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করে। বর্ণিল সাজে সাজানো হয়েছে উৎসব চত্বর। লাল-নীল বাতি, রঙিন-বেলুন, জরি, দৃষ্টি নন্দন তোরণ, আলপনা, ব্যানার- ফেস্টুনে চেয়ে গেছে পুরো অঙ্গন। এমনই আয়োজনে দিনের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, আকাশে জরি ও পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করে সদস্যরা। এরপর দুর্বার অঙ্গন থেকে তারা ঢোলের তালে ব্যানার, ফেস্টুন-প্লে ...
বারইয়ারহাটে ইয়াবাসহ আটক ১

বারইয়ারহাটে ইয়াবাসহ আটক ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ে ইয়াবাসহ ফারুক নামে এক ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।   শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম বারইয়ারহাট পৌর বাজারের অলংকার হোটেলের সামনে থেকে তাকে আটক করে। ফারুক উপজেলার ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংসবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে থেকে ফারুককে আটক করে। আটককের পর তার দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক মামলা দয়ের করা হয়েছে। এছাড়াও ফারুকের বিরুদ্ধে থানায় ২ টি ডাকাতি মামলা রয়েছে। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, ফারুক ডাকাত দীর্ঘদিন থানা এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতি করছে। এসবের পাশাপাশি মাদকের ...
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ  বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। ৭১সদস্য বিশিষ্ট উক্ত পূর্ণাঙ্গ কমিটি’র পরিচিত সভা ১৬জানুয়ারী (বুধবার) উপজেলার চিনকি আস্তার বাঁধন কমিউনিটি ক্লাবে বিকাল ৪টা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের উদ্যোগে একটি র‌্যালি জোরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। নব গঠিত উক্ত কমিটি’র পরিচিত সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন ‘ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আওয়ামীলীগের অংগ সংগঠন হিসেবে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি। উক্ত নতুন কমিটির কর্মকর্তাগনকে আওয়ামীলীগ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ফারুক ভূইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভূইয়ার সঞ্চা...
শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল (শনিবার) বিকাল ৫টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার বিজয় ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্মদিন উপলক্ষে উক্ত শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনার নির্বাচিত বর্তমান মন্ত্রীসভা একটি সময়োপযোগী যোগ্য ক্যাবিনেট। ইতিমধ্যে আমরা এই দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছি। শীঘ্রই দেশ উন্নত দেশের সমান্তরালে পৌছুবে সেদিন আর দূরে নয়। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ ও সমাজ উপহার দিতে চাই। আর এলাকার যেসব রাস্তাঘাট এখনো খারাপ ও কাঁচা রয়েছে সেগুলোর দ্রুত কাজ করতে চাই। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন এবার আমি গ্রামে গ্রামে যে উঠান বৈঠক করেছি। সেখানে সক...
মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি::: মীরসরাইয়ে তৌহিদুল ইসলাম তুহিন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে ঢাকার রুপনগর থানার ৯২ নং ্ওয়ার্ডের দুয়ারি পাড়ার রেজাউল করিম রনির পুত্র। এই বিষয়ে তুহিনের বাবা বাদি হয়ে মীরসরাই থানায় একটি সাধারণ ডায়রী (নং ২২০) দায়ের করেন। জানা গেছে, তুহিন উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় নূরাণী বিভাগে ৩য় শ্রেনীতে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সন্তানের খোঁজ নিতে তুহিনের বাবা ৫ জানুয়ারি মাদ্রাসায় ফোন দিলে তারা জানায়, গত ১ জানুয়ারি সকাল ১১ টার পরে তুহিনকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না সে কোথায় গেছে,কোথায় আছে। আমরা এবিষয়ে অবগত না। নিখোঁজ তুহিনের বাবা মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার ছেলে ৪দিন ধরে নিখোঁজ,কিন্তু মাদ্রাসার কোন শিক্ষক আমাদের অবহিত করেনি। আমার সন্তানের খোজ নিতে (৫ জানুয়ারি) শনিবার ফোন দিলে তারা বলে আমার সন্তান মাদ্রাসায় নেই। নূ...
শেখ হাসিনাকে দেয়া ওয়াদা রাখলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

শেখ হাসিনাকে দেয়া ওয়াদা রাখলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নয়ন কান্তি ধুম, :: চট্টগ্রামের অভিভাবক হিসাবে খ্যাত, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন চট্টগ্রামের নৌকা প্রতীকে মহাজোট থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করতে সবক’টি আসনই উপহার দিবেন, ওয়াদা রেখেছেন বলে মনে করেন চট্টগ্রামের নেতাকর্মীরা। এরআগে, চট্টগ্রামের আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে চট্টগ্রামের সবক’টি আসনেই তিনি দলীয় নেতাকর্মীদের নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য নির্দেশনা প্রদান করেন। ইতোপূর্বে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সে লালদীঘির মাঠে চট্টগ্রামে মহাজোটের প্রার্থীদের পরিচিতি সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনই উপহার দেবেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স...
মস্তাননগরে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মস্তাননগরে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে শানে গাওছেপাক ও শানে জামি আওলিয়া রাহমাতাল্লাহি আলাইহিম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় এতে বক্তব্য রাখেন আল্লামা রেজাউল মোস্তাফা কাওছার, মাও. সাইদুর রহমান, মাও.জামশেদ আলম, রেজাউল করিম, হাসান আবরার, সাইদুল ইসলাম সহ প্রমুখ। বক্তাগণ বলেন, ইসলামের ছদ্ধবেশী বাতিল ফেরকা ওহাবীবাদ-শিয়াবাদ-সালাফিবাদ যেমন ঈমানের বিপরীত ও দ্বীন বিকৃতিকারী তেমন নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী মতবাদও ঈমান বিধ্বংসী এবং দ্বীন-মিল্লাত-মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্বক বিষয়। বাতিল ফেরকা ও বস্তুবাদী মতবাদের অনুসারী হয়েও এবং দ্বীনের মৌলিক দিক অস্বীকার করেও সুন্নী দাবীর ম...