আটককৃত ফেনসিডিল বিক্রির অভিযোগে জোরারগঞ্জ হাইওয়ে এএসআই ক্লোজড
প্রতিনিধি : মীরসরাই উপজেলার হাইওয়ে পুলিশ কর্তৃক আটক করা ফেনসিডিল থানায় জমা না দিয়ে উল্টো মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে দেবার অপরাধে ক্লোজড হলো হাইওয়ে পুলিশের এক এএসআই।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ফেনসিডিল কেলেঙ্কারীর অভিযোগে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উক্ত এএসআই মোঃ জামাল হোসেনকে ক্লোজড করেছেন হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম। বিষয়টি গতকাল বুধবার (৫নভেম্বর) স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেহেদী হাসান।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সোনাপাহাড়স্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে নিজামের বাড়ির দক্ষিণ রাস্তা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টমেট্রো – থ – ২৩৬৩নং সিএনজি থেকে ২০০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উক্ত এএসআই জামাল হোসেন। এসময় আটক হন...
