Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।যদিও শচীন কিংবা শেন ওয়ার্ন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এ বছরের জানুয়ারিতে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আমি ও শচীন খুব শিগগিরই একটা ঘোষণা দিতে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ঘোষণা ওই টি-২০ ক্রিকেট লিগ নিয়ে।অস্ট্রেলিয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, আন্ড্র ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো বিশ্ব তারকারা।প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে ভারতীয় কোম্পানি এসেল গ্রুপ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টে...
ইন্দোনেশিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার

ইন্দোনেশিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে নৌযানে ভাসতে থাকা প্রায় ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌকাগুলোকে ডুবে যেতে দেখে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে তীরে আনে।নিউ ইয়র্ক টাইমস, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে।ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহের পূর্ব উপকূলে ভাসতে থাকা ওই অভিবাসীদের শুক্রবার সকালে তীরে আনেন স্থানীয় জেলেরা। পরে তাদের লাঙসা শহরে আনা হয়েছে।লাঙসা শহরের পুলিশ প্রধান সুনারিয়া জানিয়েছেন, তারা প্রথমিকভাবে তথ্য পেয়েছেন, মালয়েশিয়ার নৌবাহিনীর সদস্যরা তাদের ইন্দোনেশিয়ার জলসীমায় ঠেলে দিয়েছে। ইন্দোনেশিয়ার জলসীমায় আসার পর তাদের বহনকারী নৌযানগুলো ডুবে যাচ্ছিল। এসময় সেখানে উপস্থিত থাকা স্থানীয় জেলেরা তাদের নৌযান থেকে পারাপার করে নিজেদের নৌকায় করে তীরের আনেন।বার্তা সংস্থা্ রয়টার্সকে টেলিফোনে লাঙসার কর্মকর্তা খাইরুল নোভা বলে...
আইন মেনেই সালাহ উদ্দিনকে দেশে ফিরতে হবে

আইন মেনেই সালাহ উদ্দিনকে দেশে ফিরতে হবে

জাতীয়, বিশেষখবর
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দুই দেশের আইন মেনেই দেশে ফিরে আসতে হবে। একই সঙ্গে আইনের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে পরিবারের কাছে ফিরতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চলমান রাজনীতি বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী। সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ, মক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।সুরঞ্জিত বলেন, সালাহ উদ্দিনকে শুধু ভারতের নয় দেশের আইনী প্রক্রিয়া শেষ করেই পরিবারের কাছে ফিরতে হবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অনেকদিন পর মানুষ ভেবেছিল বিএনপি ...
বিপিএলের খেলা খুলনা সিলেটেও

বিপিএলের খেলা খুলনা সিলেটেও

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারানোর পর বাংলাদেশ ক্রিকেটের গ্রাফ এখন উর্ধ্বমুখী। ক্রিকেট এখন বিপণনও। সেই বিপণনকে পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। ক্রিকেটকে বিপণন বানানোর চেষ্টার পরও মাঠে ক্রিকেট রাখতে চাচ্ছেন বোর্ড কর্মকর্তারা।আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। সেখানে যাতে বাংলাদেশ ভালো করতে পারে, তার প্রস্তুতি হিসেবেও আয়োজন করতে যাচ্ছে বহুল আলোচিত বিপিএল। ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে দুটি আসর হওয়ার পর বিতর্কের জন্ম দিয়ে বন্ধ হয়ে যায় বিপিএল। দুই বছর পর বিসিবি আবারও চাচ্ছে বিপিএল আয়েজনের এবং এর সম্ভাব্য তারিখও চূড়ান্ত করেছে।আগামী ডিসেম্বরে আসরটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। কাজ করছে ক্রিকেটারদের ক্যাটাগরি, পারিশ্রমিক, বিদেশি ক্রিকেটার, ফ্যাঞ্চাইজি এবং ভেন্যু নিয়ে। আগের আসরের খ...
ভারতে ৩ মাসের কারাদণ্ড হতে পারে সালাহউদ্দিনের

ভারতে ৩ মাসের কারাদণ্ড হতে পারে সালাহউদ্দিনের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিচার হলে  তিন মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দন্ডই হতে পারে সালাহ উদ্দিন আহমদের । ১৯৫০ সালের ভারতীয় পাসপোর্ট আইন অনুযায়ী ওই শাস্তি নির্ধারিত আছে।তার পুশব্যাকের সম্ভাবনাও কম বলে  মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, পুশব্যাক ভারতের ব্যাপার। কিন্তু সালাহ উদ্দিনের ক্ষেত্রে পুশব্যাকের সম্ভাবনা কম।যেহেতু তাকে ভারতের অনেক ভেতরে ধরা হয়েছে তাই তাকে ভারতীয় আইনে বিচার করে তারপর ফেরত পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকে।...
নতুন বেতন কাঠামো: সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর হাতে

নতুন বেতন কাঠামো: সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর হাতে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  চার মাস পর জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশ চূড়ান্ত করে আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের পর্যবেক্ষণ কমিটি। এই সুপারিশ প্রয়োজনে সংশোধন করে তা আগামী সোমবার অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সেখানে অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন গত বছরের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়। এর ১০ দিন পর ওই সুপারিশ পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য মন্ত্রিপরিষদসচিবকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। পরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয় কমিটি।অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবী, প্রতিরক্ষা ও অন্যান্য বাহিনী এবং উন্নয়ন প্র...
সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রী উদ্ধার

সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রী উদ্ধার

বিশেষখবর
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাশে গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে।আজ সন্ধ্যা ৬টার দিকে এদের উদ্ধার করা হয়। ট্রলারটি সেন্টমাটিনে আনা হচ্ছে।কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।-...
ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান ক্রিকেট দল কাল ঢাকা ছেড়েছে। ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। তবে সঙ্গী করেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারের তিক্ত স্বাদও। ১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ, কিন্তু এবারই প্রথম মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। বাজে একটি সফর শেষে দেশে ফিরে গেলেও ফের ঢাকায় আসছে পাকিস্তান। আগামী নভেম্বর-ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট খেলতে ফের ঢাকায় পা রাখবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের বাকি তিন দল স্বাগতিক বাংলাদেশসহ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর বর্বরোচিত হামলার পর বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে রাজি হয় না কোনো দলই। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল খ...