Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:  ঢাকা- চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম ফয়সাল (২২) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী গ্রামের নুর ইসলামের পুত্র। জানা গেছে, গতকাল মঙ্গলবার মীরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ কাউন্সিলের সাধারণ সম্পাদকের ফরম সংগ্রহ করে দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ  হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফয়সালের মৃত্যু ঘটে। নিহত ফয়সাল বারইয়ারহাট ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে। জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মুজাহিত সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।...

আইনস্টাইনের তত্ত্ব: সেই গবেষক দলের একজন আমাদের বাংলাদেশী

প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
আইনস্টাইনের তত্ত্ব: সেই গবেষক দলের একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র দীপঙ্কর তালুকদার (৩৯)। সাফল্যের অংশীদার বাংলাদেশও,একজন বাংলাদেশিও আছেন এই বিজ্ঞানী দলে। দুই ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) মিলনের ফলে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গ ধরা পড়েছে বিজ্ঞানীদের যন্ত্রে, ১০০ বছর আগে যার কথা বলেছিলেন আইনস্টাইন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। সারা দুনিয়া কেঁপে উঠেছে সেই খবরের তরঙ্গের আঘাতে। সেই গবেষক দলের একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র দীপঙ্কর তালুকদার (৩৯)। দীপঙ্করের জন্ম ১৯৭৭ সালে, বরগুনায়। বাবা পরেশ তালুকদার একসময় ছিলেন বরগুনা পৌরসভার ভাইস চেয়ারম্যান। দীপঙ্করের মনে পড়ে, ছোটবেলায় তাঁদের সংসার ছিল টানাটানির, তিন বেলা ভাত জোটানোই ছিল মুশকিল,লেখাপড়া তো ছিল দূরের কথা। বাবা সবকিছু বিলিয়ে দিত...

৪৮ ঘণ্টার আশ্বাস ছিলো, ৪৮ মাসেও পূরণ হয়নি

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালে খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার আশ্বাস দিয়েছিলেন। তার নয় মাস পর কয়েকজনকে গ্রেপ্তার করে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সংবাদ সম্মেলন করেছিলেন ঘটা করে। এরপর ৪৮ মাস গড়িয়ে গেলেও এখনও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারী কর্তৃপক্ষ র‌্যাব আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিমাসে শুধু তদন্তের ‘অগ্রগতির’ প্রতিবেদনই দিয়ে যাচ্ছে, তবে সেই ‘অগ্রগতি’ কোনো উপসংহারে আসছে না। হত্যাকাণ্ডের বিচার দাবিতে শুরুতে সাংবাদিকদের সংগঠনগুলো রাজপথে থাকলেও নিজেদের বিভাজনের নানা মেরুকরণে সেই সক্রিয়তাও এখন আর নেই। এই অবস্থায় মামলার বাদী রুনির ছোট ভাই নওশের আলম রোমান এই হত্যারহস্যের জট খোলার কোনো আশা আর করতে পারছেন না; যদিও র‌্যাব বলছে, সব ধরনের পন্থা অবলম্বন করেই চে...

প্রকল্প ব্যয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যয় কমাতে মেধার সর্বোচ্চ ব্যবহারে আরো মনযোগী হবারও কথা বলেন তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ-আইইবি’র ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কথা বলেন নদীমাতৃক বাংলাদেশের রুপরেখা নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাস্তবায়নের সময়ের দিকও বিবেচনায় রাখতে হবে। অহেতুক বাস্তবায়ন সময় বাড়লে ব্যয়ও বেড়ে যায়। এ ক্ষেত্রে প্রকৌশলীদের ভুমিকা গুরুত্বপূর্ণ।’ উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে বিদ্যুৎ, আবাসন ও নদী-নালা নিয়ে প্রকৌশলীদের সামনে বেশকিছু পরিকল্পনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনায় তিনি প্রকৌশলীদের প্রচলিত পন্থার বাইরে জায়গার ব্যবহার মাথায় রেখে ...

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় মেলা অমর একুশে বইমেলা। প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বাঙালির প্রাণের এই মেলা। রাজধানী ঢাকাতে এ মেলার আয়োজন করা হলেও সারাদেশের বইপ্রেমী, জ্ঞানপিপাসু, মুক্তচিন্তার মানুষগুলো সারাবছর অধীর আগ্রহে থাকেন এ মেলার জন্য। এছাড়া পরপর গত দুইবছর রাজনৈতিক অস্থিরতায় বইমেলার প্রকৃত আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছে বইপ্রেমীদের। ফলে এবারের বইমেলায় বইপ্রেমীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। কাল বাদ পরশু শুরু হচ্ছে এই মেলা। মেলার সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। এরইমধ্যে মেলার বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানালেন, এবারে যে পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে তা বইমেলার ইতিহাসে আগে কখনো হয়নি। এই মেলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেলা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর
  বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় মেলা অমর একুশে বইমেলা। প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বাঙালির প্রাণের এই মেলা। রাজধানী ঢাকাতে এ মেলার আয়োজন করা হলেও সারাদেশের বইপ্রেমী, জ্ঞানপিপাসু, মুক্তচিন্তার মানুষগুলো সারাবছর অধীর আগ্রহে থাকেন এ মেলার জন্য। এছাড়া পরপর গত দুইবছর রাজনৈতিক অস্থিরতায় বইমেলার প্রকৃত আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছে বইপ্রেমীদের। ফলে এবারের বইমেলায় বইপ্রেমীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।      কাল বাদ পরশু শুরু হচ্ছে এই মেলা। মেলার সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। এরইমধ্যে মেলার বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানালেন, এবারে যে পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে তা বইমেলার ইতিহাসে আগে কখনো হয়নি।       এই মেলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেলা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন বাংলা ...

কামদুনি গণধর্ষণ কাণ্ডে ৩ জনের ফাঁসি এবং ৩ জনের আমৃত্যু যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক

আন্তর্জাতিক, প্রথম পাতা, বিশেষখবর
  ডেস্ক: কামদুনির ঘটনা কী বিরলের মধ্যে বিরলতম অপরাধ? শনিবার এ প্রশ্ন নিয়েই সরগরম রইল এজলাস। তবে অভিযুক্তপক্ষের সব যুক্তি খারিজ করে বিচারক রায় দিলেন- দুহাজার তেরোর সাতই জুন  বিরলের মধ্যে বিরলতম অপরাধই হয়েছিল কামদুনির আটবিঘা জমিতে। অভিযুক্তদের ছজনকে বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত করে আদালত। বিচারক জানান,  এ মামলায় আর বেশি সওয়াল জবাবের প্রশ্ন নেই।  বিচার্য বিষয় একটাই,কামদুনিতে গণধর্ষণ করে খুনের ঘটনা কী বিরলের মধ্যে বিরলতম অপরাধ?  বিরলের মধ্যে বিরলতম? শনিবার ঘণ্টা খানেকের  সওয়াল। পুরো সময়টাই এজলাসে তর্ক চলে এই বিষয়টি নিয়েই।  প্রথমেই সওয়াল করতে ওঠেন আসামিপক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি বলেন, সর্বোচ্চা সাজা আদালত দিতেই পারে আদালত। তবে এক্ষেত্রে যেন জনমতের চাপে পড়ে কোনও সিদ্ধান্ত না নেয় আদালত। কামদুনির ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে চাননি তিনি।  তিনি বলেন,  আদালত যেন সবদিক বিচার করে...

আত্মজীবনী লিখবেন মাশরাফি

খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন
খবরিকা ডেস্ক: কিংবদন্তিরা নিজেদের জীবন উন্মুক্ত করে দেন। তাদের চলাফেরা, তাদের অতীত, তাদের জীবনের প্রতিটি মুহূর্ত সবার সামনে নিয়ে আসেন। লক্ষ্য একটাই, তাদের সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে বোঝানো। জীবনের আসল অর্থ কী, তা অনেকেই তাতে খুঁজে পান। ব্যর্থরা নতুন করে জেগে ওঠার প্রেরণা পান। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ার শেষে জীবনের প্রতিটি মুহূর্ত আত্মজীবনীতে ফুটিয়ে তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বরপুত্র ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহও আত্মজীবনী লিখেছেন। ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারও এ তালিকায় আছেন। টেন্ডুলকার, লারা, ওয়াহ, গাভাস্কার ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা, বড় আদর্শ। তাদের চেয়ে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা কম কিসের! বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ। তার আত্মবিশ্বাস, অনুপ্রেরণায় এখনো বহু ক্রিকেটার জাতীয় দলকে...