চাকরিচ্যুত ৩ র্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন কর্মকর্তা হচ্ছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা। নারায়ণগঞ্জের তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণে সাবেক একজন প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বর্তমান একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি শেষে রবিবার এ আদেশ দেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলমের হাইকোর্ট বেঞ্চ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। সকালে রিট আবেদনটি দায়ের করেন নিহত আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পা...







