Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: হানিফ

আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: হানিফ

বিশেষখবর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারব্যবস্থা ধ্বংস করতেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণেই মাঠে নামতে পারছে না। তাই তারা আন্দোলনে না নেমে সরকারকে বারবার সময় বেঁধে দিচ্ছে। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনের নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিজের, পরিবারের এবং দলের লোকদের অর্থ চোরাচালান, খুন ও অর্থ ও অস্ত্রপাচারসহ বিভিন্ন মামলা থাকায় বিচার ব্যবস্থার প্রতি তাঁর এ ক্ষোভ। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন তিনি।‘দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে জাতীয় প্র...
খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশের বিরোধী জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে অবশ্য সার্কদেশের ৭ রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য মোদি আমন্ত্রণ পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পৌঁছে গেছে। পূর্ব- নির্ধারিত জাপান সফরে থাকার কারণে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না। তবে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরও এই অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দিন জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকশে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং মালদ্বীপ...
এত চিন্তা করো না আগাইতে থাকো

এত চিন্তা করো না আগাইতে থাকো

বিশেষখবর
২৯শে এপ্রিল রাত সাড়ে নয়টা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের মোবাইলে এলো একটি ফোন। ফোনটি করেছিলেন নূর হোসেন। নারায়ণগঞ্জ সেভেন মার্ডার মামলার প্রধান আসামি। ওই সময় ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিল তার অবস্থান। এক মিনিট ৪৩ সেকেন্ডের কথোপকথনে বারবারই শামীম ওসমানের সহযোগিতা চান নূর হোসেন। তাকে অভয় আর সহযোগিতার কথা বলেন শামীম ওসমান। অডিও রেকর্ড থেকে লেখা সেই কথোপকথন- শামীম ওসমান: হ্যালো। নূর হোসেন: ভাই, সালামু আলাইকুম ভাই। শামীম ওসমান: কে? নূর হোসেন: ভাই, ভাই, আমার কোন পথ নাই। আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে ভাই। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালবাসি, ভাই। শামীম ওসমান: খবরটা পৌঁছে ছিলাম, পাইছিলা? নূর হোসেন: পাইছি ভাই, আপনারে ভাই আমি অনেক ভালবাসি ভাই। আমার পোলাডা মইরা যাইবো ভাই। কান্দে আমারে ফোন কইরা ভাই। শামীম ওসমান: সময় দাও একটু। নূর হোসেন: আপনে আমার বাপ ল...
বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এক দিকে পুলিশ ধর্মঘট। অন্য দিকে বিশ্বকাপের আগে ব্যাপক আর্থিক কারচুপির জন্য হাজতে গেলেন কয়েকজন রাজনৈতিক নেতা ও গর্ভনর। সব মিলিয়ে বিশ্বকাপের ২২ দিন আগে জমজমাট ব্রাজিল। সরকারি দন্তরে ব্যাপক ধর পাকড় হয়েছে কুইয়াবাতে। সেখানকার স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ স্থানীয় সরকারি দপ্তরে ব্যাপক কারচুপির জন্য সময়মতো কাজ শেষ করা যায়নি। সেই অভিযোগের ভিত্তিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ফেডারেল পুলিশ। ওখানকার মেয়রের অফিস ও বাড়ি, সরকারি অডিট দপ্তরে ও জেলা বিচারকের অফিসে হানা দিয়েছে ফেডারেল পুলিশ। নাম জানা না গেলেও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে জেলে ঢোকানো হয়েছে। জেলে ঢোকানো হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও। এখানেই থেমে থাকেনি, ফেডারেল পুলিশ হানা দিয়েছে মাতো গ্রাসোর গর্ভনর সিলভাল ব্রারবোসার বাড়িতেও। তাঁর বাড়িতে লাইন্সেসহীন এক অত্যাধুনিক বন্দুক পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করা হলে জামিনে তিনি ছাড়া পান। তিনি...
রবিবার বিক্ষোভ বিএনপির

রবিবার বিক্ষোভ বিএনপির

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার রাজধানীতে থানায় থানায় ও সারা দেশের জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, সরকার সমাবেশে বাধা দেওয়ার পর সন্ধ্যায় বিএনপি চেয়রাপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হবে।...
নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ

বিশেষখবর, সারা-দেশ
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গণভবনে আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এই আসন আমরা আগেই তো জাতীয় পার্টিকে দিয়েছিলাম। সুতরাং এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। ...
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘণিভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ আবহাওয়া দপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়, সর্বশেষ অবস্থান অনুযায়ী নিম্নচাপটি বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপটি আরো ঘণিভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দ...
মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।বিজেপি নেতা আগামী ২৬ মে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত সফরে ২৪ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৮ মে পর্যন্ত সেখানে থাকবেন তিনি।...