Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

মাজার সরালে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ

মাজার সরালে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ

বিশেষখবর
রাজধানীর শেরেবাংলানগর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরালে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এ ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটাধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, সরকার জিয়াউর রহমানের মাজার বগুড়ায় স্থানান্তরের চিন্তা করছে। সরকার জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংস করতে চায়। এর অংশ হিসেবে জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। তার দুই ছেলেকে নির্বাসিত করা হয়েছে। এখন জিয়ার মাজার ...
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫-এর ট্রফি। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কা হয়ে ঢাকা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়।জানা গেছে, ট্রফিটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মুশফিকুর রহিম প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন। ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে।বেলা ১২টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে প্রদর্শন করা হবে রাত ৮টা পর্যন্ত।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইন হিসেবে প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশে ট্রফিটা পাঠানো হচ্ছে। নিয়মের মধ্যে থেকেই জনসাধারণ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। শনিবার সকালেই বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পথে রওনা হবে।উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর।...
গাজায় হামলার প্রতিবাদ করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ড. ইউনূসও

গাজায় হামলার প্রতিবাদ করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ড. ইউনূসও

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তাঁদের মধ্যে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও রয়েছেন। গত ১৮ জুলাই ‘অ্যামেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির' ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের প্রাণহানি অনতিবিলম্বে বন্ধে যুদ্ধবিরতি কার্যকরে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।'' বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারির তীব্র সমালোচনা করা হয়েছে। এতে লেখা হয়েছে, ‘‘এর আগেও গাজায় হামলা চালানো হয়েছে ৷এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে ৷কিন্তু তারপরও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি অব্যাহত রয়েছে।" ‘‘সতের লাখ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের অবরোধের মধ্যে বসবাস করছে৷ ২০১২ সালে যুদ্ধবিরতির পর ইসরায়েলে শান্তি ফিরলেও গাজায় ইসরায়েলি ...
মার্কিন দূতকে মতিয়া- হিসাব করে কথা বলবেন

মার্কিন দূতকে মতিয়া- হিসাব করে কথা বলবেন

বিশেষখবর
৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্র্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। অথচ নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে না এসেই আমেরিকায় বসে বাংলাদেশের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছেন। উনি কি নির্বাচন স্বপ্নে দেখেছেন? তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে এদেশের জনগণ। বাংলাদেশকে নিয়ে হিসাব করে কথা বলবেন। গতকাল দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে গরিব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ি, শার্ট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, কূটনীতিকদের মনে রাখা উচিত এটা স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের ভবিষ্যৎ এ দেশের মানুষই নির্ধারণ করবে। এ দেশ কারও দয়ার দান নয়। ম...
ভেজাল ওষুধ তৈরির দায়ে তিন জনের ১০ বছর কারাদন্ড

ভেজাল ওষুধ তৈরির দায়ে তিন জনের ১০ বছর কারাদন্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপকসহ তিনজনকে দশ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দন্ডপ্রাপ্ত আসামিদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ ২১ বছর আগে দায়ের করা এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম পরিচালক ডা. হেলেনা পাশা, কোম্পানির ব্যবস্থাপক মিজানুর রহমান এবং প্রধান মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা। এ বিষয়ে আদালতের পিপি শাহীন আহমেদ খান সাংবাদিকদের জানান, রায় ঘোষনার সময় জামিনে থাকা আসামি মিজানুর রহমান, ডা. হেলেনা পাশা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া দন্ডপ্রাপ্ত আরেক আসামি নৃগেন্দ্র নাথ বালা পলাতক ছিলেন। পশাপশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় কোম্পানির অন্যতম...
ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সাকিব আল হাসানের শাস্তি পুনঃবিবেচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইফতার সন্ধ্যায় তিনি এমনই ইঙ্গিত দেন। নাজমুল হাসান বলেন, ‘সাকিব যে চিঠিটি বোর্ডকে দিয়েছে, তার ভাষাটা আমাদের খুব ভাল লেগেছে। আর তার শাস্তি ঘোষণার পরই তার মধ্যে আমরা বেশ পরিবর্তনও দেখেছি। তবে আমার এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলেও তা নিচ্ছি না। কারণ বোর্ড সভায় আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চাই পুনঃবিবেচনার সিদ্ধান্তটাও বোর্ড সভায় আলোচনার পর নিতে। তবে এখনই না, বোর্ড সভা হবে ঈদের পর।’ অন্যদিকে পুনঃবিবেচনায় সাকিব আল হাসানের শাস্তি কতটা কমতে পারে এই বিষয়ে তিনি কোন কিছুই বলতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু ঈদের পরই তার বিষয়ে সিদ্ধান্ত হবে, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার থাকার সম্ভাবনা একেবারেই কম। সেই...
খালেদার আপিলের শুনানি বৃহস্পতিবার

খালেদার আপিলের শুনানি বৃহস্পতিবার

বিশেষখবর
দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা আপিলের শুনানি আবার পিছিয়েছে। ২৪শে জুলাই বৃহস্পতিবার এ আপিলের শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল শুনানির এদিন ধার্য করে। খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টের আদেশের অনুলিপি না পাওয়ার বিষয়টি জানালে আদালত শুনানির নতুন তারিখ ধার্য করে। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।...
মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

জাতীয়, বিশেষখবর
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এই মুহূর্তে ১৬টি দুর্নীতি মামলার আসামি তিনি। এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আব্বাস রিট করলেও উচ্চ আদালত তা খারিজ করে দেন। কিন্তু মির্জা আব্বাস ছাড়া অন্যান্য কয়েকজন আসামির পক্ষে স্থগিতাদেশ থাকায় মামলাগুলোর বিচার কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, স্থগিতাদেশ ভ্যাকেট করাতে (প্রত্যাহার) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতি মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে উল্লেখিত সব তথ্য। অনুসন্ধানে জানা গেছে, দুর্নীতির মামলা ছাড়াও আব্বাসের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা করা হয়েছিল। কিন্তু এই মামলাগুলোর তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দেয়ায় আব্বাস মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় রাষ্ট্রপক্ষ কোনো বিরোধিতা না করার কারণ...