লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুকে ব্যথা দেখা দেওয়ায় আজ শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক আব্দুল মজিদ ভূইয়া। তিনি জানান, লতিফ সিদ্দিকীর পরীক্ষা-নীরিক্ষা চলছে। রিপোর্ট এলেই জানা যাবে তাঁর সমস্যা কী। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের একটি মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলের সমালোচনা করে সারা দেশের মানুষের প্রতিবাদের মুখে পড়েন। তাঁর এসব মন্তব্য নিয়ে সারা দেশে শুরু হয় তোলপাড়। ফাঁসির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সভা-সমাবেশ ও মানববন্ধন অব্য...







