Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে : রিজভী

ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে : রিজভী

বিশেষখবর
জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে' মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার যত চক্রান্ত, ষড়যন্ত্রই তৈরি করুক না কেন কোনো লাভ হবে না। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে পদত্যাগ করাতে বাধ্য করবে। দেশের মানুষ চায় একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ মহিলা দলের নেতৃবৃন্দ।...
ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

জাতীয়, বিশেষখবর
তিন মাসের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন। আবেদনকারী আইনজীবী নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। এই আদেশ বাস্তবায়ন করে বিবাদীদের আগামী ১১ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বর্তমানে দায়িত্বে থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং অ্যাডহক ...
বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সিআইএর (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) বন্দী নির্যাতনের প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও অন্যান্য স্থাপনাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সিআইএর নির্যাতনের বিষয়ে সিনেটের ৪৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করার কথা রয়েছে। সেখানে ৯/১১-র ঘটনার পর সিআইএর আল-কায়েদা বিরোধী প্রচারণার বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে সিআইএর জিজ্ঞাসাবাদের পদ্ধতির বিস্তারিত বিবরণ থাকবে। যাতে আটকদের ওপর সংস্থাটির সদস্যদের নির্মম অত্যাচারের বর্ণনা রয়েছে। প্রতিবেদনে ২০ জন বন্দীর সঙ্গে করা সিআইএর নির্যাতনের কথা জানানো হয়। তাদের মধ্যে একজন ছিলেন ২০০০ সালে বোমা হামলার ঘটনায় আটক জ্য...
২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

জাতীয়, বিশেষখবর
  ২০১৫ সালের হজ প্যাকেজের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে। কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে কমপক্ষে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।মন্ত্র...
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষখবর
বাস উল্টে রাজশাহী কলেজের তিন ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। গতকাল সকাল ৯টা থেকে রাজশাহী কলেজের সামনে ও সাহেববাজার জিরোপয়েন্টে আলাদাভাবে সড়ক অবরোধ করে তারা। পরে দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় শিক্ষার্থীরা ১৪ দফা দাবি তুলে ধরেন। তবে সাহেববাজার জিরোপয়েন্টে অবরোধকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। বেলা দেড়টার দিকে পুলিশ তাদের জোর করে তুলে দেয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুই বাস চালকের বিরুদ্ধে ইতিমধ্যে মতিহার থানায় মামলা হয়েছে। পুলিশ দায়ী বাসচালককে গ্রেফতারের চেষ্টা করছে। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ কলেজের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।...
সাকিব এবার টি-টোয়েন্টিতেও শীর্ষে

সাকিব এবার টি-টোয়েন্টিতেও শীর্ষে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছিলেন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সাকিব পেলেন সুসংবাদ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজকে ছাড়িয়ে সাকিবের অবস্থান এখন সবার ওপরে।সাকিবের রেটিং পয়েন্ট আগের মতোই-৩৭৮। হাফিজের সেখানে ৩৬৪। আগের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিল ৩৮৪। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স বলার মতো ছিল না হাফিজের। দুই ম্যাচে করেছেন ১১ রান, নিয়েছেন মাত্র ১ উইকেট। অন্যদিকে সাকিব সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই এপ্রিলে।...
খালেদার সঙ্গে বৈঠককারীদের চাকরিচ্যুত করা হবে

খালেদার সঙ্গে বৈঠককারীদের চাকরিচ্যুত করা হবে

জাতীয়, বিশেষখবর
  সম্প্রতি গুলশানে খালেদা জিয়ার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চুপকে চুপকে আয়োজন করা ওই বৈঠকে কোন কোন সরকারী কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে। আজ রবিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে থানা আওয়ামী লীগের ত্রি-সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, কোন দেশ নয়, বাংলার জনগন যাকে ইচ্ছে করবে তাকেই ক্ষমতা বসাবে। তিনি বলেন, নির্বাচনের কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র প্রতিহত আর জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করে সংবিধান রক্ষা করেছেন, দেশের গনতন্ত্র রক্ষা করেছেন।তিনি বলেন, বিএনপি নির্বাচন না করে ভুল করেছেন। বিএনপিকে বিপদে ফেলেছেন। এখন নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত তাদের অপেক...
ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল  দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ, কনস্টেবল আবদুর রহমান ও শাহজাহান এবং আন্দোলনকারীদের মধ্যে ফারজানা আক্তার ইতি (বদরুননেছা কলেজ), নিশি (সেন্ট্রাল উইমেন কলেজ), ফাতেমা ও রূপন্তী (ভিকারুন নেসা), সাদিয়া (মতিঝিল মডেল কলেজ), হাবিব ইসলাম (শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ), শাকিল (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ), রাতুল (উত্তরা মডেল কলেজ), দেলোয়ার ইসলাম ও আতিক (রেসিডেন্সিয়াল কলেজ), আহসান বারী (ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ)। এদের মধ্যে নিশি ও রূপন্তীসহ বেশ কয়ে...