শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয় : ড. কামাল
শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয়' বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।আজ শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩ : গণতন্ত্র, দল এবং রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।অবস্থার পরিবর্তনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, কেবল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না। সংলাপ হতে হবে ছোট-বড় সব দলের মধ্যে। তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিত।বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা কামাল হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক, তবে সংবিধানের মৌলিকতার বিষয়ে সব দলের ঐক্য থাকতে হবে।সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৫ জানুযার...







