Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুজ্জামান দুদু মিরপুরের একটি রোস্তারাঁয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর এলাকায় বোমা হামলাসহ কয়েকটি মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।...
মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা নেই রুবেলে হোসেনের। রোববার জামিন পেয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। রুবেলের আইনজীবীরা কাল জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগপত্র জমা দেয়ার সময়সীমা ৯০ কার্যদিবসের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় চার মাসের মতো সময় পাচ্ছেন রুবেল। অখ্যাত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী ও শিশু নির্যাতন মামলায় তিন দিন জেল খেটে রোববার ছাড়া পেয়েছেন রুবেল। আজ বিশ্বকাপের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই ডান-হাতি পেসার। রুবেলের মুক্তিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার মুক্তির জন্য জোর চেষ্টা চালিয়েছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, রুবেলের মুক্তির জন্য সব ধরনের সহায়তা করেছে বিসিবি। রুবেলের জামিন সম্পর্কে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ...
বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বর্তমানে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দেশের কোথাও এখন আর বিদ্যুতের অভাবে লোডশেডিং হয় না। মাঝে মধ্যে ওভারলোড, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়াসহ নানা কারণে বিদ্যুতের সমস্যা হতে পারে। তবে তা লোডশেডিং নয়।আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কলেজের অধ্যক্ষ মাসুদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, দক্ষিণ ...
শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শেখ হাসিনার অভিনন্দন

শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শেখ হাসিনার অভিনন্দন

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনাকে অভিনন্দন জানিয়েছেন। মাইথ্রিপালা সিরিসেনার কাছে প্রেরিত এক বার্তায় তিনি বলেন, ‘একই সাথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচনের জন্য আমি শ্রীলংকার জনগণকেও অভিনন্দন জানাই। তাদের নেতা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, সুশাসন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে।’ প্রধানমন্ত্রী শ্রীলংকায় নতুন যুগের পুনর্গঠন এবং স্থিতিশীলতা আনতে মাইথ্রিপালা সিরিসেনার সাফল্য কামনা করেন। তিনি বলেন, শ্রীলংকার সাথে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্যায়ন করে বাংলাদেশ। তিনি বলেন, ‘আগামী দিনে আমি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ এছাড়াও বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বেরও প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০১৩ সালের এপ্র...
শমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

শমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

বিশেষখবর
  বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এরপর শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে সাড়ে ৪টা দিকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন তিনি তার বনানী ডিওএইচএসের বাসায় অবস্থান করছিলেন। এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌ...
খোলার দুই দিন পর ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

খোলার দুই দিন পর ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের  হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খোলার দুই দিন পর আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবির মিছিল করে। এ সময় তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ নিয়ে আজ শুক্রবার প্রশাসন এক বৈঠকে বসে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, অবরোধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামীকা...
অবরুদ্ধ খালেদাকে অমিত শাহ’র ফোন

অবরুদ্ধ খালেদাকে অমিত শাহ’র ফোন

জাতীয়, বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।বুধবার রাতে তিনি ফোনে খালেদা জিয়ার সঙ্গের কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এমন সৌজন্য দেখানোর জন্য খালেদা জিয়া এই শীর্ষ বিজেপি নেতাকে ধন্যবাদ জানান।এছাড়া দেশে-বিদেশের আরও অনেকেই খালেদা জিয়াকে ফোন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আগের চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।উল্লেখ্য, ৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত শনিবার রাত থেকে দলীয় কার্যালয়ে আটকে আছেন খালেদা জিয়া।...
জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  চিত্রনায়িকা হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।এর আগে একই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দিয়েছিলেন।...