Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ: বেনজীর

হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ: বেনজীর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, ওই সাতজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেওয়া হবে। কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব মহাপরিচালক এই মন্তব্য করেন।প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী আইকন পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন নিহত ও অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। র‍্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘পেট্রোল বোমা দিয়ে শান্তিপ্রিয় মানুষগুলোকে হত্যা করে কী লাভ হয়েছে? এই হত্যাকাণ্ড লজ্জার বিষয়।’...
কুমিল্লায়ও হুকুমের আসামি খালেদা

কুমিল্লায়ও হুকুমের আসামি খালেদা

Uncategorized, জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে মামলা দু’টি করেন। চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ নিয়ে তিনটি মামলা দায়ের করা হলো। গত ২৫শে জানুয়ারি চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চৌদ্দগ্রাম থানায় প্রথম মামলা দায়ের করা হয়েছিল। এ নিয়ে চলমান আন্দোলনে খালেদা জিয়ার বিরুদ্ধে ৫টি নতুন মামলা দায়ের করা হয়েছে। এদিকে ৭ বাসযাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব র...
বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার

বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার

জাতীয়, বিশেষখবর
  ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানান।বুধবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয়পত্র, দাখিলে হাদিস শরীফ এবং কারিগরিতে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। যা এবার অনুষ্ঠিত হবে শনিবার।এর আগে, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার করা হয়েছে। ওই দিন সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শুধু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তা নয়; শিক্ষার্থীদের মন-মানসিকতা ও চেতনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে, যার খেসারত বহু বছ...
বুধ ও বৃহস্পতিবার হরতাল

বুধ ও বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  লাগাতার অবরোধ ও চলমান ৭২ ঘণ্টা হরতালের সঙ্গে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে আরও ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ফলে রবিবার থেকে চলামান এ হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ হরতাল বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, বুধবার ও বৃহস্পতিবার আবারও হরতাল বাড়ানো সিদ্ধান্ত হওয়ায় ফের শঙ্কায় এসএসসি পরীক্ষা। কারণ, বুধবার বাংলা ২য় পত্র পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরই মধ্যে গত রবিবার ভোর থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়। যা আজ শেষ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই হরতালের সঙ্গে আজ মঙ্গলবার আরও ৩৬ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।...
খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয় : মায়া

খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয় : মায়া

জাতীয়, বিশেষখবর
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয়। তার সাথে কোন সংলাপ বা আলোচনাও নয়।তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ২০১৯ সালে। ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও সংসদ সদস্যদের বুধবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মায়া বলেন, ‘বুধবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা যাতে নির্বিঘ্নে যেতে পারে- সেজন্য প্রতিটি ...
বুধবার সারাদেশে হেফাজতের হরতাল

বুধবার সারাদেশে হেফাজতের হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অপসারণের দাবিতে বুধবার সারা দেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ ছাড়া বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছে দলটি।হেফাজতে ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণমন্ত্রীকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। রবিবার রাতে দেওয়া বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা- বোরকা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী সিলেটের স্কুল ভবন উদ্বোধনকালে যে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন, তা ধর্মপ্রিয় কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, মন্ত্রী বাংলাদেশের হাজার হাজার বছরের রীতিনীতিকে ভঙ্গ করেছেন। মুসলিম নারীদের নিয়ে উপহাস করেছেন। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।বিবৃতিদাতা হেফাজত নেতারা হলেন: ওলামা পরিষদ সভাপতি ও হেফাজতের নায়েবে আমির আলামা শামসুল আলম ও হ...
৫ দিনের রিমান্ডে ফালু

৫ দিনের রিমান্ডে ফালু

বিশেষখবর
  খিলগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে আজ সোমবার রিমান্ড আবেদনের শুনানি হয়েছে।এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ফালুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।খিলগাঁও থানায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় ফালুকে গ্রেফতার দেখানো হয়েছে।...
অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্ক পূনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এ সমস্ত সংযোগ পূনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ একথা বলেন।খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবল নেটওয়ার্কের পুন:সংযোগ না দেয়ায় অবিরাম হরতাল-অবরোধের হুমকি দিলো বিএনপি।অবরোধের পাশপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবিরাম সংগ্রাম অব্যাহত থাকবে।  বিবৃতিতে তিনি বলেন, দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে প্রধানমন্ত্রীর ‘মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে’ প্রবেশ করেছে।‘ইচ্ছামত গুলি করে আন্দোলনকারীদের হত্যার ল...