Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে

হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে

জাতীয়, বিশেষখবর
  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন খালেদা জিয়া। আর এই হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে মতিঝিলের প্রায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবেনা। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে বোমা নিজের কাছে রাখবে।খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি বলেন, এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এসময় এ পরীক্ষা বন্ধ করতে খালেদা জিয়া উঠে পড়ে লেগেছেন। তিনি চান না পরিী...
রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  লাগাতার অবরোধের পাশাপাশি আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তার আগে শনিব‍ার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরসহ সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা। টানা সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।...
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

বিশেষখবর
  চলমান সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে ‘দেশের চলমান পরিস্থিতি’ বিষয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সভাপতিমন্ডলীর সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ রনি, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী প্রমুখ।মোশারফ হোসেন বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ঘর থেকে বেরিয়ে আসার এখনই সময়। মহান স্বাধীনতাযু...
৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

আন্তর্জাতিক, বিশেষখবর
  ৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ সকলেই শরনার্থী বলে জানা গেছে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ।ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এতে বলা হয়েছে, ১০০ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রবিবার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করে। তবে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে যায়। নিখোঁজ হন সবাই।আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০৩ যাত্রী ঢেউয়...
ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ওমানে ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় মোট ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন একজন। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। আজ বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ ) আজহারুল।ওমানের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তিনি জানান একটি সোফা তৈরির কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে চারজন বাংলাদেশি মারা যান। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন।এদিকে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স ও এম্বুলেন্স, ছয়জন নিহতের খবর নিশ্চিত করে টুইট করেছে। ওমানের সংবাদ মাধ্যম বলছে যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে চার বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিক আগুনে পুড়ে মারা যান। এই ঘটনা একজন আহত হন।...
কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

আন্তর্জাতিক, বিশেষখবর
  এক বছর আগে ঠিক এমনই এক ফেব্রুয়ারি দিনে দিল্লির মসনদ ছেড়ে চলে গিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৪ তারিখ সেই বিদায়ের বর্ষপূর্তি। তার ঠিক চার দিন আগে দিল্লির মানুষ টিম-কেজরিওয়ালের হাতেই তুলে দিলেন দিল্লির শাসনভার। শুধু তাই নয়, গত বার বাইরে থেকে যে কংগ্রেসের সমর্থন নিয়ে কেজরিওয়ালকে সরকার গঠন করতে হয়েছিল, এবার সেই দলকে দিল্লি থেকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছেন তারা। অজয় মাকেনের নেতৃত্বে রাজধানীর নির্বাচনে কংগ্রেস একটি আসনও পায়নি। পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাকেন।আশ্চর্যের আরও বাকি ছিল। মোদি-অমিতের নির্দেশনায় যে বিজেপি গত মে মাস থেকে একের পর এক নির্বাচনে কেবল জয়ের মুখই দেখেছে, সেই দলকে এ দিন দু’অঙ্কের সংখ্যাও ছুঁতে দেননি দিল্লির মানুষ! সকাল থেকেই বিজেপি প্রার্থীরা প্রায় প্রত্যেকটি আসনে পিছিয়ে ছিলেন আপ-এর কাছে। ...
সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

বিশেষখবর
  বিএনপির সঙ্গে সুশীল সমাজ সংলাপের যে প্রস্তাব দিয়েছে তা অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, ‘যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে তাদের সঙ্গে সংলাপে বসা মানে সেটাকে প্রশ্রয় দেওয়া। এ জন্যই এ প্রস্তাব অগ্রহণযোগ্য।’...
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নাসরিন সিদ্দিকী

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নাসরিন সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল গণভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী। সেখানে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন। কিন্তু তার আগেই গণভবন থেকে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে গণভবনের    সামনে ২০ মিনিট অবস্থান করে ফিরে যান বঙ্গবীরের সহধর্মিণী। এর আগে গত সোমবার দেখা করার অনুমতি প্রার্থনা করে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় গতকাল পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণভবনের গেটে গিয়ে অনুমতি প্রার্থনা করেন। তার স্বামী কাদের সিদ্দিকীর অবস্থানের কারণ জানাতে এবং পুলিশি হয়রানির প্রতিকার চাইতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন।   গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে পুত্র-কন্যাসহ গণভবনের সামনে যান নাসরিন সিদ্দিকী। এ সময় তিনি গেটে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্র...