Monday, October 26Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইয়ে ট্রাক সহ ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

মীরসরাইয়ে ট্রাক সহ ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করার সময় মীরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ট্রাকসহ ১ কোটি ৩০লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেছে র‌্যাব ৭ এর ফেনীর একটি দল। বুধবার (১৪ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকা থেকে শাড়ীগুলো উদ্ধার করা হয়। র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্নেল শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ভারতীয় শাড়ীগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলো মীরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তি করেরহাট ইউনিয়নের এরফান, স্বপন ও রাজুর নেতৃত্বে একটি সিন্ডিকেট। র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্নেল শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি ট্রাকসহ ২০ হাজার ৬শ’৯ পিছ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা। চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার কর...
মীরসরাইয়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চল প্লাবিত

মীরসরাইয়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চল প্লাবিত

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ টানা প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে মীরসরাইয়েয় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। মীরসরাই উপজেলার কাঁচা,পাকা,আধাপাকা রাস্তাসহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও জন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। আবার কোন কোন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ ও বহু মৎস্য ঘের । জানা গেছে, ভোররাতের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার ইছাখালী, কাটাছড়া, সাহেরখালী, মিঠানালা, ওয়াহেদপুর, সহ মঘাদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লবিত হয়েছে। উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনী গ্রামে পানিবন্দী হয়ে জীবন যাপন করছে শতাধিক পরিবারের লোকজন। অপরদিকে, ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে পাহাড় ধ্বসের আতংক, আশংকা নিয়ে দিন কাটাচ্ছে পাহাড়ী এলাকা করেরহাট, খৈয়াছড়া, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, মীরসরাই সদর ইউনিয়নের পাহাড়ী- সহ প্রায় ৩০ হাজার মানুষের পরিবার। পানিতে প্লাবিত ভোক্তাভোগী ওহায়েদপুর ইউনিয়নের ম...
মীরসরাইয়ে ঝরঝর শব্দে মুখর দর্জি দোকান

মীরসরাইয়ে ঝরঝর শব্দে মুখর দর্জি দোকান

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজিব মজুমদার ॥ মেশিনের অবিরত ঝরঝর শব্দ। কর্মব্যস্ত নারী-পুরুষ একের পর এক সেলাই করে চলেছেন নতুন পোশাক। এই ঈদকে সামনে রেখে ধনী-গরীব সবাই ব্যস্ত হয়ে পড়েছেন তাদের নতুন পোশাকের সন্ধানে। আর তাদের চাহিদা জোগান দিতে গিয়ে আরো বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জিরা। ফ্যাশন সচেতন নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন নামিদামি টেইলার্সগুলোতে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইনের পোষাক তৈরীতে মেতে উঠেছেন তারা। কাজের চাপে নির্ঘুম রাত কাটাচ্ছেন মীরসরাইয়ের দর্জিরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এখানকার দর্জি দোকানের কারিগররা। একটি প্রবাদ আছে, “গডস্ ক্রিয়েটস্ এ ম্যান, বাট টেইর্ল ক্রিয়েটস্ এ জেন্টলম্যান।” অর্থাৎ ঈশ্বর মানুষ তৈরি করেছেন কিন্তু ভদ্র মানুষ তৈরি করেন দর্জি। সরেজমিনে দেখা যায়, জোরারগঞ্জের শুভ টেইলার্স, মীরসরাইয়ের প্রিয়াংকা টেইলার্স, বারইয়ারহাটের ফেমাস টেইলার্স, বড়দারোগারহাটের এলি...
হিতকরীর কমিটি নির্বাচন সম্পন্ন-পরিচালক আরিফ সহ-পরিচালক ফিরোজ

হিতকরীর কমিটি নির্বাচন সম্পন্ন-পরিচালক আরিফ সহ-পরিচালক ফিরোজ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক… মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল ৫টায় হিতকরী পাঠগৃহে উক্ত কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। হিতকরী’র ৪জন সিনিয়র নির্বাহী সদস্যের উপস্থিতিতে প্রায় একঘন্টা ভোট গ্রহনের মাধ্যমে ৮২ভোট কাস্ট হয়। এসময় পরিচালক পদে প্রতিদন্ধীতা করেন, আরিফ হোসেন, মোরশেদ আলম ফয়সাল, নিয়াজুল ইসলাম নয়ন। এবং সহযোগি পরিচালক পদে প্রতিদন্ধীতা করেন ফিরোজ মাহমুদ, যথাক্রমে মেজবাহ উদ্দিন ও শরীফুল ইসলাম ফারুকী। পরিচালক পদে মোঃ আরিফ হোসেন ও সহযোগী পরিচালক পদে মুহাম্মদ ফিরোজ মাহমুদ বিপুল ভোটে নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন হিতকরী সাবেক পরিচালক ও নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য আবু জাহেদ পল্লব, সাবেক পরিচালক ও নির্বাহী সদস্য নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, পাঠগৃহ পরিচালক নুরুল বারী মিরাজ, আবু হাসা...
মীরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী নাছির গ্রেফতার

মীরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী নাছির গ্রেফতার

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের আলোচিত যুবলীগ নেতা মোস্তফার হত্যা মামলার প্রধান আসামী নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে কুমিল¬া জেলার চৌদ্দগ্রাম থানার নবগ্রাম থেকে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ১১টায় থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে থাকে হাজির করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জোরারঞ্জ থানার ওসি জাহিদুল কবির। এসময় সঙ্গে ছিলেন ওসি তদন্ত আনোয়ার উল¬্যা ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ। এসময় নিহত মোস্তফার স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানও উপস্থিত ছিলেন। এরপূর্বে গত ১১ মে বারইয়ারহাট ইসলাম মার্কেট থেকে খুনি নাছিরের সহযোগি বাহার মৃত সিরাজুল ইসলামের ছেলে বাহার উদ্দিনকে (২৩) উদ্দিনকে গ্রেফতার করলে হত্যার রহস্য উদঘাটিত হয়। সে সময় বাহার ঘটনার সাথে ...
মীরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫

মীরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :  মীরসরাই উপজেলায় ১নং করেরহাট ইউনিয়নের পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারে পাশে ফেনী থেকে খাগড়াছড়িগামী আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার রহিমা বেগম (৫০) ও নূর ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।...
রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কাষ্টমস অফিসার্স এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি জনাব কামরুল ইসলাম চৌধুরী সোমবার ( ২৯ মে) সকাল ১০টায় উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পে কিছু মানবিক সাহায্য প্রদান করেন। এসময় তিনি উল্লেখিত গ্রামের ৭০ টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ সাহায্য প্রদান করেন। আবার উক্ত গ্রামের ৩ শতাধিক দুঃস্থ পুরুষ মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি, ওড়না, থীপিচ , পায়জামা, শিশুদের কাপড় বিতরণ করেন।...
মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: লায়ন্স ক্লাব অব মীরসরাই ও খুলশী এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় মীরসরাই উপজেলার নয়দুয়ারীয়া এলাকায় উপজেলার ৬৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স এর হডকোয়ার্টার রিজিওন পার্সন লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন জার্মান থেকে আগত অতিথী বিশিষ্ট চিকিৎসক মি ডেভিড, লায়ন ওয়াহিদা জেসমিন, সাদমান চৌধুরী, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি লায়ন আবু তাহের ভূঞা, মীরসরাই ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, খুলশী ক্লাবের লায়ন সদস্য মোঃ আশরাফ ও তছলিম চৌধুরী প্রমুখ। এরপর অতিথী বৃন্দ স্থানীয় বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। উক্ত পুরস্কার বি...