দেশের স্বনামধন্য ও অন্যতম সামাজিক সংগঠন “প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ” এর ঈদ পূণর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা
আনন্দ, মাস্তি, প্রিয় বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়, প্রচেষ্টা সদস্যদের নিজ বাড়ি হতে তৈরি করে আনা নানা পদের নাস্তা, পিঠা, খাওয়া, গান পরিবেশনের মধ্যে দিয়ে মেতে উঠেছে প্রচেষ্টার ঈদ পূণর্মিলনী।
০৭ তারিক দুপুর হতেই চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমিতি হলরুম ভরে উঠে প্রাণপ্রিয় প্রচেষ্টিয়ানদের আগমনে।
নতুন সাজে সজ্জিত হলরুম। ঈদের পোশাকে সকলের আনন্দধ্বনি, যেন নবরুপে ঈদের আগমন।
প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দিন আকবর এর সভাপতিত্বে ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিনহাজের চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শুরুতে সুরেলা কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অন্যতম সদস্য ইসমাইল হোসেন জাহিদ।
এরপর প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল ।
এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন, কুমিল্লা জেলা সভাপতি মুহা...






