Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

৩০ ডিসেম্বরের মধ্যে কাজ করা না হলে জানুয়ারীতে বসুধার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: দোকান মালিক সমিতি

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট :বসুধা বিল্ডার্স দোকান মালিক সমিতির ১৮তম সাধারণ সভা ২৩ নভেম্বর বিকালে ১৬ নং ষ্টেশন রোড বসুধা বিল্ডার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রনজিত সরকার। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে সন্তোষজনক কাজ করা না হলে জানুয়ারীর প্রথম সপ্তাহে ৬৪ জেলায় বসুধার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। তখন বসুধা বিল্ডার্স এর এমডিকে আর ঘুমাতে দেয়া হবে না। তিনি আরো বলেন, ‘২০০৯ সালে দোকান বুঝিয়ে দেয়ার কথা বললেও এখনো পর্যন্ত বসুধা বিল্ডার্স দোকান বুঝে না দেওয়ায় আমরা হতাশার মধ্যে দিনযাপন করছি।’ আপনি আমাদেরকে দোকান বুঝিয়ে দিতে না পারার কারণে সরকার রাজস্ব হারিয়েছে ৭ কোটি টাকা। তিনি আরো বলেন, বসুধা বিল্ডার্সের মালিক জব্বার বলেছিলেন রেলওয়ে সিটি সেন্টার আমার সন্তনের মত। আমি বলেছিলাম আপনি এ ধরনের সন্তানের জন্ম দেবেন না। আমরা সংগ্রাম করার জন্য দোকান ক্রয় করি নাই। আমরা দোকান ক্রয় করেছিলাম ব্যবসা করার জন্...

সেদিন আর দূরে নয় মীরসরাইয়ে কাজ করার ভিসা নিয়ে বিদেশীরা আসবে এখানে : মীরসরাইয়ে শাহ কালা ( র) বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি অননুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন সেদিন আর বেশী দূরে নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মীরসরাইয়ের অর্থনৈতিক জোনে কাজ করার জন্য ভিসা নিয়ে আসবে এই মীরসরাইতে। যেই প্রকল্পের অগ্রগতি মীরসরাইবাসী এখন থেকেই স্বচক্ষে দেখতে পাচ্ছে। ইতিমধ্যে সেখানে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, জাপান, চীন, ভারত সহ অনেক দেশ প্লট নিয়েছে। ইতিমধ্যে উন্নয়ন কার্যক্রম গতিশীল ও হয়ে উঠেছে সেখানে। যার সুফল পাবে এই মীরসরাইবাসী। কারন প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আগে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে এখানে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। শুক্রবার ( ২৩ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলার মস্তাননগর হাসপাতাল সম্মুখস্থ শাহ্কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রাবেয়া খাতুন নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষা বৃত্তি প্র...
মীরসরাইয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা দিল ৭৩৭৮ পরীক্ষার্থী

মীরসরাইয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা দিল ৭৩৭৮ পরীক্ষার্থী

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: শুরু হলো দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা খ্যাত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষা রবিবার ( ১৮ নভেম্বর) । মীরসরাই উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী জানান মীরসরাই উপজেলার ১৮ টি কেন্দ্রে ৭৩৭৮ শিক্ষার্থী উক্ত পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহন করেছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মীরসরাই উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।...
মীরসরাই থেকে বিএনপির মনোনয়ন পত্র নিলেন জেটেব নেতা ইঞ্জিনিয়ার ফখরুল

মীরসরাই থেকে বিএনপির মনোনয়ন পত্র নিলেন জেটেব নেতা ইঞ্জিনিয়ার ফখরুল

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব এর সভাপতি মীরসরাইয়ের সন্তান ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম চট্টগ্রাম- ১ ( মীরসরাই ) আসন থেকে বিএনপির মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। দলের নেতাকর্মীগন উৎসবমুখর ভাবে গত ১৩ নভেম্বর মঙ্গলবার এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইঞ্জিনিয়ার ফখরুল বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার চেতনায় দেশে গনতন্ত্র পূনরুদ্ধারের লড়াইয়ে অন্যতম সৈনিক হিসেবে তিনি মীরসরাই আসন থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেনে। তিনি দেশনেত্রী বেগম জিয়া ও তাঁর জন্য সকলের দোয়া প্রার্থী।...
চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ । জনাব এরশাদ বর্তমানে মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক। মীরসরাই উপজেলা কমিটি ও তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এবার লাঙ্গল প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদের প্রার্থী বলে জানান উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নুর নবী, সিনিয়র নেতৃবৃন্দ মাহবুবুল আলম জানু, রফিক উদ্দিন ও শাহীন পলাশ জানান এই উপজেলায় দীর্ঘদিন জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিবাবকত্ব সংকটে জর্জরিত। বর্তমানে আমরা দলের পরীক্ষিত এই নেতা ইউ এম এরশাদ এর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীক নিয়ে লড়তে চাই। এই বিষয়ে জনাব ইউএম এরশাদ বলেন মীরসরাই উপজেলায় জাতীয় পার্টির ব্যাপক জনপ্রিয়তা সহ অগনিত কর্মী সমর্থক রয়েছে। পল্লী বন্ধু ও দলের জন্য নিবেদিত হয়ে দলের হাল ধরায় দায়িত্ব আমি ও...
মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপির ১২ নেতা নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম। এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন বানোয়াট মামলা দিয়ে ক্রমাগতভাবে বিএনপি’র নেতাকর্মীদের কারান্তরীণ করছে। সরকারের এধরনের আচরণ চরম হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের উপর জেল-জুলুম, নির্যাতন ও দমন-পীড়ণ চালিয়ে দাবিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে মিরসরাই উপজেলা বিএনপি ও এর সংগঠনের কারারুদ্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। উল্লেখ্য,...
নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে মীরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে মীরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমীন এর সাথে মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় কালে জনাব রুহুল আমীন প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি কর্মকান্ডের ক্ষেত্রে উক্ত উপজেলায় দায়িত্বরত সকল গনমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ও তাঁর পক্ষ থেকে সকল সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে তথ্য প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে, জনাব রুহুল আমীন মীরসরাই উপজেলায় যোগদান করেন গত ২১ অক্টোবর ২০১৮ইং। এর পূর্বে তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এবং ইতিমধ্যে উচ্চ শিক্ষার জন্য ১ বছর ইংলান্ডে ছিলেন। ইংল্যান্ড থেকে ফেরার পর তিনি উক্ত মীরসরাই উপজেলায় যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ী কক্সবাজার ...

মীরসরাইয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরইয়ে তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। বুধবার ১৭ অক্টোবর দুপুরে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মীরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জোরারগঞ্জ থানার পিএসআই মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ইয়াছমিন আক্তার কাকলী তাঁর বক্তব্যে বলেন শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, তথ্য প্রযুক্তির অগ্রগতি, কৃষি উন্নয়ন, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, দারিদ্র বিমোচনে সরকার সফলতা দেখিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা সহায়ক ভাতাসহ বিভিন্ন ভাতাভুক্তদে...