দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: এরশাদ
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুত নিয়েছি। কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে জানি না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে।বিরোধীদলকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আপনাদের এত আহ্বান জানালাম, শুনলেন না। নির্বাচনে অংশ না নিলে পার্টি থাকে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। তবু আমার দল নির্বাচন করেছে। নির্বাচন না করলে পার্টি থাকে না। আমি কারও পক্ষ হয়ে নয়- সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে বলেও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।লেভেল প্লেয়িং ফিল্ড প্রসংগে এরশাদ বলেন, ডিসি-এসপি-জাজ-ডাক্তার সবাই দুই দিকে। চলমান পরিস্থি...





