Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা

গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা

জাতীয়, স্লাইড
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারদণ্ড দেয়ার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত ১০ জন আহত হন। হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও কাল মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন মঞ্চের অন্যতম সংগঠক আরিফ জেবতিক। সকাল সোয়া ১০টার দিকে প্রজন্ম চত্বরে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার খবর আসার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। এ সময় মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা হন নেতাকর্মীরা। ডা. ইমরানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাবির টিএসসি হয়ে দোয়েল চত্বর পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল নিয়ে পুনরায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের মিডিয়া সেলে ফিরে আসেন তারা। মিছিল থেকে ইমরান এইচ সরকার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসি দিয়েছেন। অথ...
রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান

রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান

জাতীয়, সংবাদ শিরোনাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকাসহ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাইকোর্ট এলাকাসহ বিশেষ বিশেষ স্থাপনার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় বুধবার আপিলের রায় ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কজলিস্টে বুধবারের এক নম্বর আইটেম হিসেবে সাঈদীর রায় ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে।...
কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার

কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার

জাতীয়, সংবাদ শিরোনাম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো এ খবর পাননি। কারা সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর আপলি মামলার রায় ঘোষণা হবে শোনার সঙ্গে সঙ্গে কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো আগামীকাল বুধবার যে রায় হবে সে খবর পাননি জানা গেছে। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।গাজীপুরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে কাশিমপুর কারাগার এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।তবে আসামিকে কাশিমপুর থেকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি...
সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে আজ

সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনতে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ আজ পাস হওয়ার কথা রয়েছে। বিলটি সংবিধান সংশোধন-সংক্রান্ত হওয়ায় এটি ‘হ্যাঁ-না’ কণ্ঠভোটে পাস হবে না। সংবিধান অনুযায়ী বিভক্তি ভোট অর্থাৎ গোপন বুথে সরাসরি ব্যালটে স্বাক্ষরের মাধ্যমে সংসদ সদস্যদের ভোট গ্রহণ করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট বিলের পক্ষে পড়লে তা পাস হবে। সংবিধান সংশোধনী বিলটি পাস উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। বিভক্তি ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের দায়িত্ব বুঝে দেয়া হয়েছে। এ ছাড়া আজ সব সংসদ সদস্যকে সংসদ অধিবেশনে উপস্থিত থাকতে সরকারি ও বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের জোটের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনী বিল পাসের সময় কোন সদস্য সংসদে অনুপস্থিত থাকতে পারবেন না। অনুপস্থিত থাকলে তার সদস্যপদ শূন্...
অবশেষে ডেসটিনির লাইসেন্স বাতিল

অবশেষে ডেসটিনির লাইসেন্স বাতিল

জাতীয়, স্লাইড
দুু’দফা শুনানির পর বহুল আলোচিত ডেসটিনির লাইসেন্স বাতিল করল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডেসটিনিকে কোনো লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হবে। এ জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিঠি তৈরি করছে। লাইসেন্স বাতিলের কারণে ডেসটিনি দেশের ভেতরে আর এমএলএম ব্যবসা করতে পারবে না। ডেসটিনির আগের সব এমএলএম ব্যবসা অবৈধ বলে গণ্য হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি ও বিপুল অংকের অর্থ আÍসাতের অভিযোগ রয়েছে। এরপরও এমএলএম ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স পেতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, ডেসটিনি এমএলএম ব্যবসা করার জন্য লাইসেন্স পেতে মন্ত্রণালয়ে আপিল করে। আইন অনুযায়ী, শ...
এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২১৫ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষে আজ সংসদে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ গাইডসহ এক হাজার ৫০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৭১০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্যাকেজ-১-এ খরচের পরিমাণ তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং প্যাকেজ-২-এ খরচের পরিমাণ দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীপ্রতি খরচের পরিমাণ নিজ নিজ হজ এজেন্সির প্যাকেজ অনুযায়ী, তবে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকার কম নয়। সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছর...
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সতর্ক করে দিয়ে বলেছেন, বিনা মূল্যের পাঠ্যপুস্তক নিম্নমানের কাগজে ছাপা হলে অভিযুক্ত মুদ্রণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই মুদ্রণকারী কয়েকটি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারির পাশাপাশি কাগজের কিছু নমুনাও সংগ্রহ করে আনেন। শিক্ষামন্ত্রী প্রথমেই যান বাংলাবাজারের মুনির প্রেস অ্যান্ড পাবলিকেশনস নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কাগজ দেখে বোঝা যাবে না খারাপ না ভালো।কাগজগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হবে। মান খারাপ পাওয়া গেলে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর বিভিন্ন ছাপাখানায় প্রায় ৪০ কোটি বই ছাপা হবে। মুদ্রণকাজ প্রতিনিয়ত তদারক করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনই কোনো না কোনো ছাপাখানা পরিদর্শন করছেন। যখনই কারো বি...
মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানোর চিন্তা

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানোর চিন্তা

জাতীয়, বিশেষখবর
বর্তমানে মেয়েদের বিয়ের সর্বনিু বয়স ১৮ বছর। নতুন যে আইন করা হচ্ছে তাতেও বিয়ের বয়স ১৮ বছরই নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানো যায় কি না তা খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’ নীতিগত অনুমোদন করা হলেও মেয়েদের বিয়ের বয়স কমানোর কোনো রাস্তা আছে কি না তা খুঁজে বের করতে বলা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সনদ, দেশের প্রচলিত বিভিন্ন আইন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মন্ত্রিসভা পরামর্শ দিয়েছে। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, বর্তমানে ১৮ বছরের কম বয়সী নারী এবং ২১ বছরের কম বয়সী পুরুষকে নাবালক ধরা হয়। কিন্তু বিয়ের জন্য নির্ধারিত বয়স কমানো যায় কি না তা পর্যালোচনার জন্য আজ (সোমবার) মন্ত্রিসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুশাসন দিয়েছ...