খালেদার আবেদন খারিজ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নেয়া ও চার্জ গঠন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। একই বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দায়ের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ ব্যাপারে আদেশ দেয়া হবে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী ও এডভোকেট জয়নুল আবেদীন। সে সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টা...







