সার্ক কার্যকর করতে মতপার্থক্য দূর করুন
গত তিন দশকে প্রত্যাশা পূরণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পিছিয়ে থাকার কথা স্বীকার করলেন দক্ষিণ এশীয় নেতারা। গতকাল বুধবার সকালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এক মঞ্চে উঠে তাঁরা দক্ষিণ এশিয়া নিয়ে নিজেদের ভাবনা, প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরেন। তাঁরা বলেন, সার্ককে আরো কার্যকর ও গতিশীল করতে মতপার্থক্য দূর করা জরুরি। তাঁদের বক্তব্যে উঠে এসেছে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, অশিক্ষা মোকাবিলাসহ আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি), বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক ইউনিয়ন গড়তে একসঙ্গে কাজ করার জোরালো আগ্রহ। একাধিক নেতার বক্তব্যে উঠে এসেছে এই অঞ্চলের দেশগুলোর বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপ রোখার প্রত্যয়।
মোটরযান চলাচল, আঞ্চলিক রেল যোগাযোগ ও বিদ্যুৎ খাতে সহযোগিতাবিষয়ক প্রস্তাবিত তিনটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া আগেই ভেস্তে গেছে। শেষ চেষ্টার পরও একটি চুক্তিও স্বাক্ষর করা যায়নি। কোনো...






