এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে : বি চৌধুরী
৫ জানুয়ারির একজোটীয় নির্বাচনের ফলে এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এসময় সরকারের পদত্যাগ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি।
শুক্রবার বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীর আলম নিশি, সাইফুল ইসলাম শোভন, আলমগীর কবির মিলু, মোস্তফা সারোয়ার প্রমুখ।
বি, চৌধুরী বলেন, এই অরাজকতায় সরকারি দল ও ছাত্রসংগঠনের গ্রুপ-উপগ্রুপের কোন্দলে হতাহত হচ্ছে ছাত্ররা।
সরকারে মধ্যেও অরাজকতা চলছে দাবি করে সাবেক এই রাষ্...







