Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম। এ বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সূচকের ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫ তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।২০১৩ সালে সূচকে অন্তর্ভুক্ত ১৭৭টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ষোড়শ অবস্থানে ছিল। আর উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৩৬তম। ২০১৪ সালে বাংলাদেশ ২ পয়েন্ট কম পেয়েছে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ৯ ধাপ নিচে নেমেছে।এবার ২০তম প্রতিবেদক প্রকাশ করলো টিআই। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি সূচকের জরিপ থেকে সূচক তৈরি করা হয়েছে।আজ সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘বিশ্ব দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংগঠনটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ...
শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

জাতীয়, স্লাইড
  সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কার সঙ্গে ২৫ হাজার মেট্রিক টন মোটা চাল রফতানির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতি টন চালের দাম রাখা হচ্ছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এবং শ্রীলঙ্কার পক্ষে স্বাক্ষর করেন লঙ্কা শাতোসা লিমিটেডের চেয়াররম্যান নালিন ফার্নান্দো।চুক্তি স্বাক্ষর শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। কারণ, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে।’মোটা চাল রফতানির প্রেক্ষিত বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চাল আমদানির প্রস্তাব দেয়। তারই আলোকে আমার চাল রফতানিতে সম্মত হই।’মন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানির কথা থাকলেও আ...
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

জাতীয়, স্লাইড
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা জরুরি। আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথাযোগ্য গুরুত্বের সাথে পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের আপনজন। তাদের আদরযত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ...
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক উপমন্ত্রী শ্রী হাজী ইসমাইল আব্দুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার একেএম আতিকুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়। এ সফর চলাকালে তিনি সেখানেই অবস্থান করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,...
র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে র‌্যাবের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারেরা হলেন- হাবিলদার আবুল কালাম আজাদ, হাবিলদার নাসির ও এএসআই বজলুর রহমান।গ্রেফতারের পর তাদের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।...
বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি

বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিগুলো হচ্ছে- ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসকাবে আলোচনাসভা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন।মহান বিজয় দিবস উপলক্ষে আগের দিন ১৫ ডিসেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা। ১৬ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পাস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। একই সা...
বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, স্লাইড
  বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট খুঁইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা। এরই মাধ্যমে জিম্বাবুয়েকে ৫-০ তে বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। এর আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। দলীয় ৫৮ রানের মাথায় ব্যাক্তিগত শূন্য রানে পানিয়াঙ্গারার বলে মাসাকাদজাকে ক্যাচ দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মুশফিকুর রহিম রান করেন ১১। তাকে ফিরতে হয় চাতারার বলে। সবচেয়ে ভালো করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি শেষ বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করে ৫১ রানে অপরাজিত ছিলেন। সাব্বির অপরাজিত ১৩ রানে ক্রিজে থেকে যান।সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ের উদ্বোধন করতে আসেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। সৌম্য সরকার আউট হন ২০ রান করে। জিম্বাবুয়ের পক্ষে চাতারা তিনটি ও পা...
বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

জাতীয়, বিশেষখবর
উন্নয়ন-অগ্রগতির জন্য ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ সোমবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বান্ধব পাঠাগারের নবনির্মিত সুবিমল দত্ত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশ এক হয়ে মানুষের শান্তি, প্রগতি ও উন্নতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে। জনগণ ভালো খেতে চায়, স্কুলে যেতে চায়, তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনার সুবিমল দত্তের নামে এ ভবনের নাম করা হয়েছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামের কানুনগোপাড়ায়। পঙ্কজ শরণ বলেন, সমাজের উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি। এ কানুনগোপাড়া বিপ্লবীদের পূণ্যভূমি। তাঁদের জীবনকে অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অ...