Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

ছিটমহল চুক্তিতে মমতার সম্মতি

ছিটমহল চুক্তিতে মমতার সম্মতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বহু প্রতিক্ষিত ছিটমহল সমস্যার সমাধানের ’আনুষ্ঠানিক ঘোষণা’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকালে ছিটমহল অধ্যুষিত কোচবিহার জেলার দিনহাটায় নয়ারহাটের সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতা বলেন ’ছিটমহল নিয়ে রাজ্য সরকারের সম্মতির কথা এই মঞ্চ থেকেই আজ আনুষ্ঠানিক ঘোষণা হলো। আমরা চাই ছিটমহল সমস্যার সমাধান হোক। দুই দেশের সঙ্গে সম্পর্ক অতিতেও ভালো ছিল আগামীতেও ভালো থাকবে।মমতার ওই সভার ভারতের ভূখণ্ডে বেশ কয়েকটি বাংলাদেশি ছিটমহলের কয়েক হাজার বাসিন্দাও উপস্থিত ছিলেন। মমতার এই ঘোষণা শুনে তারা তেমন উচ্ছাস হননি। কেননা তারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছিটমহল চুক্তি বিষয়ে বহুদূর এগিয়ে গেছে। মমতার আপত্তি থাকলেও দেশের স্বার্থে এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন করত মোদি সরকার। ওই সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ঢালাও উন...
ফখরুল-মওদুদসহ বিএনপির ৪১ নেতার অভিযোগ গঠন ১২ মার্চ

ফখরুল-মওদুদসহ বিএনপির ৪১ নেতার অভিযোগ গঠন ১২ মার্চ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানায় করা দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ১২ মার্চ ধার্য করেছেন আদালত।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করেন।এর আগে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা সিএমএম আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।...
শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে কোন সেশনজট ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো ঢোকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তাই রাজনৈতিক দলগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে বের করার চিন্তা করতে হবে।বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের বন্দুকযুদ্ধে এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হওয়া দরকার। আমরা ৫ বছর আগে সরকারি অ...
জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জাতীয়, স্লাইড
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত পর্যায়ের যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে এ আদেশ দেন। এর আগে গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ১৭ নভেম্বর যুক্তি উপস্থাপন শেষ করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে গ্রেফতার করে আইন শৃঙ্খ...
মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ

মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ

জাতীয়
জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিতে মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ। আজ বুধবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা এসব চুক্তিতে সই করেন। স্বাক্ষরিত চুক্তির মধ্যে একটি হচ্ছে দুই দেশের মধ্যকার ভিসাপ্রক্রিয়ার অসম্পূর্ণ শর্ত দূরীকরণ চুক্তি। এ ছাড়া জনশক্তি রপ্তানির বিষয়ে ২০১২ সালে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক সংশোধনে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। ভিসা সংক্রান্ত চুক্তির ফলে এখন থেকে দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা বিমানবন্দরে নেমে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানান পররাষ্ট্রসচিব শহীদুল হক।আর জনশক্তি রপ্তানির প্রটোকলের ফলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ ত...
বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

জাতীয়, স্লাইড
  বরিশালে ১০ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নগরের বান্দ রোডে এ ঘটনা ঘটে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের পর আইএইচটির ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ও কোতোয়ালি থানার কনস্টেবল বেল্লালসহ আহত তিন পুলিশ ও বেশিরভাগ আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাস্তা আটকে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ গোলাম রউফ বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় হয় না। দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হয়। এর আগেও তারা সড়ক অবরোধ করেছিল। তখন ত...
টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টিআইবির রিপোর্টকে অনুমান নির্ভর রিপোর্ট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, টিআইবি যা বলছে সেটি সঠিক নয়। সরকার কাজে স্বচ্ছতা আনতে অনেক বেশি কাজ করছে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে সদর উপজেলা শাহী ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এক দশকের ভেতরে দেশ হবে দারিদ্রমুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন কারণে এক দশকের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ৭০০ একর জায়গা নিয়েছেন আইটি সিটি করার জন্য। সিলেটেই হবে বৃহৎ এই আইটি সিটি। অর্থমন্ত্রী আরো বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশও ব্যবসাসহ নানা ধরনের কাজে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে চলতি দশকেই দারিদ্র সীমা প্রায় ১৪ দশমিকের নিচে চলে আসবে। ...
এবার রোডমার্চে খালেদা

এবার রোডমার্চে খালেদা

জাতীয়, স্লাইড
  নতুন নির্বাচনের দাবিতে চলতি ডিসেম্বরের শেষ দিকে ফের কয়েকটি বিভাগীয় শহরে রোডমার্চ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম, সিলেট, বরিশাল- এই তিন শহরে রোডমার্চের কর্মসূচি তৈরি করা হচ্ছে। এ রোডমার্চ হবে ২০-দলীয় জোটের ব্যানারে। রোডমার্চ শেষে নতুন বছরের শুরুতে জানুয়ারিতেই চূড়ান্ত আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। তবে ‘জনসম্পৃক্ত ও শান্তিপূর্ণ’ রোডমার্চ কর্মসূচিতে বাধা দিলে সেখান থেকেই কর্মসূচি দেওয়া হবে বলে দলীয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্রমতে, নতুন বছরের প্রথম মাসে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলেই হরতাল কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এর আগে নারায়ণগঞ্জে ১৩ ডিসেম্বর ২০-দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন বেগম খালেদা জিয়া। এদিকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতাদের নিয়ে জাতীয় কনভেনশ...