ভয়ে অনেকে সমুদ্রে লাফিয়ে পড়ে মারা গেছে
সাগরের মধ্যে নৌকায় খাবার আর পানিই ছিল সবচেয়ে দুর্লভ বস্তু। খাবার নিয়ে সংঘর্ষে এক নৌকাতেই অন্তত ১০৪ জন লোক মারা গেছে। এদের মধ্যে কাউকে ছুরি দিয়ে, কাউকে গলায় রশি পেঁচিয়ে, কাউকে সাগরে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে। অনেকে ভয়ে নিজেই সাগরে ঝাপিয়ে পড়ে মারা গেছে।বাংলাদেশ ও মিয়ানমার থেকে গত শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছে অভিবাসীরা তাদের যাত্রাপথের করুণ, রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন এভাবে। খবর বিবিসির।আচেহ থেকে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, খাবার নিয়ে দাঙ্গা বেধে গেলে একটি নৌকাতেই অন্তত ১০৪ জন লোক মারা গেছেন।তারা বলছেন, এদের কাউকে কাউকে ছুরি মেরে মারা হয়, কাউকে গলায় রশি পেঁচিয়ে মারা হয়। আবার কাউকে নৌকা থেকে সাগরে ছুড়ে ফেলা হয়।মোহাম্মদ রফিক নামে এক বাংলাদেশি অভিবাসী বলেন, 'নৌকার ওপর আমাদের মারধর করা হয়েছে। মারধর সহ্য করতে না পেরে আমরা পানিতে ঝাঁপ দেই। এর মধ্যে যারা সাঁতার জানত তারা ভেসে ...






