প্রেমের টানে ঝালকাটি থেকে মীরসরাই এলে ও বেরশিক হলো পুলিশ
নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠি জেলা থেকে প্রেমের টানে মীরসরাই উপজেলায় এলে ও বেরসিক পুলিশের হাতে আটক হলো প্রেমিক প্রেমিকা ! মীরসরাইয়ের ক্রিকেটার যুবক আর ঝালকাঠির কলেজ পড়–য়া এই জুটির বিচ্ছেদ ঘটলো শুক্রবার ঝালকাঠি থেকে আগত পুলিশের হাতে জোরারগঞ্জ থানা পুলিশের হস্তান্তরের মাধ্যমে।
¯œাতকে পড়–য়া ঝালকাঠির কন্যা জান্নাতুল ফেরদৌস মিলা ফেসবুকে প্রেমে পড়ে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের ক্রিকেটার যুবক শাখাওয়াত হোসেন এর। শাখাওয়াত পড়ালিখার পাশাপাশি তরুন ক্রিকেটার ও। বাঁধভাঙ্গা প্রেমে ঝালকাঠি থেকে মীরসরাই ছুটে আসে তরুনী মিলা। কিন্তু এতে বাঁধ সাধে তরুনীর প্রভাবশালী বাবা মনির হোছাইন। বাবা মেয়ের সন্ধানে হন্যে হয়ে খোঁজ পেলেন ফেসবুকে বন্ধুত্ব হয়ে মীরসরাইতে বাড়ী কোন ক্রিকেটার যুবকের কাছে চলে এসেছে কন্যা। আর সেই হিসেবে ঝালকাঠি পুলিশের সাহায্য নিয়ে যোগাযোগ করলো জোরারগঞ্জ থানা পুলিশের সাথে। এখানকার পু...







