Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

জয়াবর্ধনের পর ঘূর্ণিপাকে দক্ষিণ আফ্রিকা

জয়াবর্ধনের পর ঘূর্ণিপাকে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা, খেলার মাঠ
প্রথম দিনের উইকেট দেখে অনেকেই ধারণা করছিলেন এটাই সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ধারাবাহিক রূপ। শ্রীলংকা ব্যাটিংয়ে থাকার সময় মনে হয়েছিল ফ্লাট উইকেট। কিন্তু ধারণা পাল্টে যেতে শুরু করে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে। ৫২ ওভার খেলা শেষে রানরেট দুয়ের বেশি তুলতে পারেনি সফরকারীরা। প্রথম দিনে শ্রীলংকার স্কোর ও এসএসসি উইকেটের ঐতিহ্য মানলেও দ্বিতীয় দিনটি বড় চমক জাগানিয়া। তিন উইকেট হারিয়ে প্রোটিয়ারা করেছেন ৯৮। শ্রীলংকার থেকে এখনও ৩২৩ রান পিছিয়ে রয়েছে হাশিম আমলার দল। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় টেস্টেই দলের হাল ধরতে হচ্ছে আমলাকে। টপঅর্ডারের ব্যর্থতার দিনে ১৩৪ বলে ৪৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। দ্বিতীয় দিনে শ্রীলংকা ১২১.৪ ওভারে ৪২১ রানে অলআউট হয়। এর আগে রানআউটের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এসএসসি ঘরের ছেলে মাহেলা জয়াবর্ধনে। প্রথম দিনে ১৪০ রানে অপরাজিত থাকা জয়াবর্ধনে দ্বিতীয় দিনে আরও ২৫ রান যোগ করে পিটারস...
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫-এর ট্রফি। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কা হয়ে ঢাকা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়।জানা গেছে, ট্রফিটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মুশফিকুর রহিম প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন। ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে।বেলা ১২টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে প্রদর্শন করা হবে রাত ৮টা পর্যন্ত।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইন হিসেবে প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশে ট্রফিটা পাঠানো হচ্ছে। নিয়মের মধ্যে থেকেই জনসাধারণ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। শনিবার সকালেই বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পথে রওনা হবে।উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর।...
ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

ঈদের পরই সাকিবের ভাগ্য নির্ধারণ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সাকিব আল হাসানের শাস্তি পুনঃবিবেচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইফতার সন্ধ্যায় তিনি এমনই ইঙ্গিত দেন। নাজমুল হাসান বলেন, ‘সাকিব যে চিঠিটি বোর্ডকে দিয়েছে, তার ভাষাটা আমাদের খুব ভাল লেগেছে। আর তার শাস্তি ঘোষণার পরই তার মধ্যে আমরা বেশ পরিবর্তনও দেখেছি। তবে আমার এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলেও তা নিচ্ছি না। কারণ বোর্ড সভায় আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চাই পুনঃবিবেচনার সিদ্ধান্তটাও বোর্ড সভায় আলোচনার পর নিতে। তবে এখনই না, বোর্ড সভা হবে ঈদের পর।’ অন্যদিকে পুনঃবিবেচনায় সাকিব আল হাসানের শাস্তি কতটা কমতে পারে এই বিষয়ে তিনি কোন কিছুই বলতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু ঈদের পরই তার বিষয়ে সিদ্ধান্ত হবে, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার থাকার সম্ভাবনা একেবারেই কম। সেই...
শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ ঘর থেকে বের হননি। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অবশেষে গতকাল প্রথম জনসমক্ষে দেখা দিয়েছেন সাকিব আল হাসান। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করতে আবেদন করেন। হাতে লেখা আবেদনপত্রটি সাবেক টাইগার অধিনায়ক জমা দেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজনের কাছে। চিঠি পেলেও পরিচালনা পর্ষদের সভার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিবি। তবে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সাকিবের শাস্তি না কমার সম্ভাবনাই বেশি। যদি শাস্তি কমানো হয়, তাহলে দেশবাসীর কাছে ক্রিকেট বোর্ডের অবস্থান অনেক হালকা হয়ে যাবে।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে সাজঘর ছেড়েছিলেন সাকিব। এরপর গ্যালারিতে এক ক্রিকেটপ্রেমীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা...
ফিফার স্বপ্নের একাদশে চার ব্রাজিলিয়ান!

ফিফার স্বপ্নের একাদশে চার ব্রাজিলিয়ান!

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপ শেষ। পেরিয়েছে পাঁচদিন। চ্যাম্পিয়ন জার্মানি এখনো ভাসছে উৎসবের আনন্দে। রানার্সআপ আর্জেন্টিনায়ও রয়েছে উৎসব উৎসব ভাব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো শোকস্তব্ধ। বিশ্বকাপের পর ফিফা গতকাল যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতেও স্থানের পরিবর্তন হয়েছে ব্যাপক। এই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে জার্মানি। চার ধাপ নেমে গেছে ব্রাজিল। এমন পরিস্থিতি যখন, তখন ফুটবলের শাসক গোষ্ঠী ফিফা ঘোষণা করেছে তাদের স্বপ্নের একাদশ। তাতে বিস্মিত করে জায়গা পেয়েছেন চার ব্রাজিলিয়ান। চারজন রয়েছেন চ্যাম্পিয়ন জার্মানির। দুজন আর্জেন্টিনার এবং একজন কলম্বিয়ার। দলের অধিনায়ক নির্বাচিত করা না হলেও কোচ বানানো হয়েছে জার্মানির জোয়াকিম লো-কে। সমর্থকদের ভোটে দলের ফরমেশন সাজানো হয়েছে ৪-৩-৩। ব্রাজিল মিলিয়ে এবারের বিশ্বকাপে গোল খেয়েছে ১৪টি। যার ১০টি শেষ দুই ম্যাচে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭ এবং স্থান নির্ধারণী ম্যাচে ...
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
টি-টুয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন শ্রীলংকার অন্যতম সফল ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজের পরই পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রীলংকার সাবেক এ অধিনায়ক।দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে চুটিয়ে খেলেছেন তিনি। ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সফল জয়াবর্ধনের টেস্ট অভিষেক হয় ১৯৯৭ সালে আগস্টে। ১৪৫টি টেস্ট খেলে রান করেছেন ১১৪৯৩, যার গড় ৫০.১৮। আগামী ১৬ জুলাই থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজই তার শেষ টেস্ট সিরিজ বলে ঘোষণা করেন জয়াবর্ধনে।...
গোল্ডেন বল মেসির, বুট পেলেন রডরিগেজ

গোল্ডেন বল মেসির, বুট পেলেন রডরিগেজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাজিল বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে না পারলেও সেরা খেলোয়ারের (গোল্ডেন বল) পুরস্কার পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যোগ্য খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের গোল্ডেন বলটি জিতে নিয়েছেন তিনি। সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেলেন কলম্বিয়ার মারিও রডরিগেজ৷ সেরা গোল রক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লভসের পুরস্কার ছিনিয়ে নিলেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার৷ আর সেরা তরুণ খেলোয়ারের পুরস্কার জিতেছেন ফ্রান্সের পল পগবা।রোববার দিবাগত রাত ১টায় রিও ডি জেনেরিও শহরের মারাকানায় বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাটা হাতের কাছে থাকলেও ভাগ্যর নির্মম পরিহাসে জেতা হয়নি সেটা। কিন্তু গোল্ডেন বলটি তার আক্ষেপ কিছুটা হলেও ঘোচাবে মেসির।বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই ...
চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
অবশেষে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি গেল ইউরোপ মহাদেশে। বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপ মহাদেশের জার্মানি ১-০ গোলে লাতিন আমেরিকা মহাদেশের আর্জেন্টিনাকে হারিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণের ট্রফিটি নিজেদের দখলে নেয়। খেলা শেষে আগামী চার বছরের জন্য বিশ্বজয়ের প্রতীক হিসেবে জার্মানির হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। রোববার বাংলাদেশ রাত ১টায় মারাকানায় খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট উভয় দল বেশ কিছু আক্রমণ শানায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউ। অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে আজেন্টিনার বিপক্ষে গোৎজের গোলে শেষ হাসি হাসে জামার্নি। আর এগোলের মধ্য দিয়ে সর্বোচ্চ ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করলো এবারের বিশ্বকাপ। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন একটি বল জালে জড়ালেও অফসাইটের কারণে সেটা বাদ দেন রেফারি। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে জ...