মুশফিকদের প্রস্তুতি ম্যাচ আজ
বাংলাদেশ ক্রিকেট দল গ্রানাডাতে পৌঁছে গেছে বৃহস্পতিবার। টানা অনুশীলনে মুশফিক বাহিনী মাঠে ঘাম ঝরিয়েছেন গত দু’দিন। আজ গ্রানাডা একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্ততি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ মিশন। এরই মধ্যে গ্রানাডা ক্রিকেট এসোসিয়েশন (জিসিএ) ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে। যার নেতৃত্ব দিবেন আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে বাংলাদেশ দলও প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চ্যালেঞ্জ নিতে। ২০শে আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মূল লড়াইয়ে নামার আগে এই প্রস্তুতি ম্যাচটি মুশফিক বাহিনীর জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। ক্যারিবীয় কন্ডিশনে মানিয়ে নিতে এই ম্যাচটি মুশফিকদের সহযোগিতা করবে বলে মনে করেন জাতীয় দলের এই সহযোগী নির্বাচক। গতকাল গ্রানাডা থেকে মুঠোফোনে দৈনিক মানবজমিন’কে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা খুব ভালভাবে...







