Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

৫ দিনের রিমান্ডে ফালু

৫ দিনের রিমান্ডে ফালু

বিশেষখবর
  খিলগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে আজ সোমবার রিমান্ড আবেদনের শুনানি হয়েছে।এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ফালুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।খিলগাঁও থানায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় ফালুকে গ্রেফতার দেখানো হয়েছে।...
মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী

মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করলেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি।   সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।বিএনপির পক্ষ থেকে জানানো হয় জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছেন।  গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বাবার কফিনের সঙ্গে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসে।মালয়েশিয়া রওনা হওয়ার আগে সোমবার সকালে বনানী গোরস্থানে স্বামীর কবরে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি। এসময় তারা কবরের পাশে দাড়িয়ে থেকে কোকোর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।  রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান।গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন।এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, আরাফাত রহমান কোকোর আত্মার ম...
খালেদার বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ

খালেদার বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতাল-অবরোধের সহিংসতায় ও আগুনে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলায় বাদীর আইনজীবী হিসেবে তাকে সহায়তা করেন বেগম রওশন আরা ডেইজি।মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।মামলাটি আমলে নিয়ে দুপুরে শুনানি গ্রহণ করেন হাকিম আতিকুর রহমানের আদালত। শুনানি শেষে মামলাটির বিষয়ে গুলশান থানাকে তদন্তের নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রু...
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে চীন সফরে যাচ্ছেন। চীন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুরবেইজিংয়ে গণমাধ্যমকে সুষমা বলেন, 'মোদি মে মাসে চীন সফরে আসছেন। আমি আজ চীনা কর্তৃপক্ষকে তার এ সফরসূচির কথা জানাব। এটা হবে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার [প্রেপারেটরি] সফর।'বেইজিংয়ে ভারতীয় কমিউনিটির উদ্দেশ্যে এক বক্তৃতা শেষে এসব কথা বলেন সুষমা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম চীন সফর করছেন সুষমা।...
হরতালে নাশকতারোধে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন

হরতালে নাশকতারোধে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়, স্লাইড
  বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন নাশকতারোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২০৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হরতালে নাশকতারোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে আজ ভোর থেকে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। যা মোতায়েন থাকবে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া, রাজধানী ঢাকার বাইরে মোতায়েন রয়েছে ১৯৮ প্লাটুন বিজিবি। এরমধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য ১০৮ প্লাটুন এবং বিভিন্ন স্থানে অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্বপালন করবে ৯০ প্লাটুন।তিনি আরো জানান, জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য প্রয়োজনে ৭০ ...
হরতালে পরীক্ষা হবে না: সোমবারের পরীক্ষা শুক্রবার

হরতালে পরীক্ষা হবে না: সোমবারের পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালের দিনগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে জরুরি সভা শেষে রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।সোমবারের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে। ফলে পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষায় বসতে হবে ৪ ফেব্রুয়ারি বুধবার।এসএসসিতে সোমবার বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অমানবিক কর্মকাণ্ড চলছে, এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের হিংস্রতার মধ্যে ফেলে দিতে পারি না। তাদের নিরাপত্তা ও জীবনই আমাদের কাছে বড়।সোমবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধ কর্মসূচির মধ্যে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি জোট। অবরোধে...
অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্ক পূনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এ সমস্ত সংযোগ পূনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ একথা বলেন।খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবল নেটওয়ার্কের পুন:সংযোগ না দেয়ায় অবিরাম হরতাল-অবরোধের হুমকি দিলো বিএনপি।অবরোধের পাশপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবিরাম সংগ্রাম অব্যাহত থাকবে।  বিবৃতিতে তিনি বলেন, দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে প্রধানমন্ত্রীর ‘মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে’ প্রবেশ করেছে।‘ইচ্ছামত গুলি করে আন্দোলনকারীদের হত্যার ল...
সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ না করলে বুধবার থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ।রোববার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর কটূক্তিমূলক বক্তব্য ধর্মপ্রিয় কোন মুসলমান বরদাস্ত করতে পারে না।বিবৃতিতে বলা হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। মুসলিম নারীদেরকে নিয়ে উপহাস করেছে। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নেতৃবৃন্দ বলেন আমরা বার বার বলেছি বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে রাত্রে ঘুম হয় না। এরা দেশের ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন। এদের চিহ্নিত করতে না পারলে সরকার কে এর খেসারত দিতে হবে।...