Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

বঙ্গবন্ধু সেনানিবাসের যাত্রা শুরু

বঙ্গবন্ধু সেনানিবাসের যাত্রা শুরু

জাতীয়, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে যমুনা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্বোধন করেন। বাংলাদেশে এই প্রথম সেনানিবাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণ করা হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিকে অবস্থিত সেনানিবাসের প্রবেশ দ্বারে প্রধানমন্ত্রী একটি ফলক উন্মোচনের মধ্যদিয়ে সেনানিবাসের উদ্ধোধন করেন। এ ছাড়াও তিনি সেনানিবাসে জাতির পিতার একটি ম্যূরালও উন্মোচন করেন। অপরদিকে তিনি নবনির্মিত সদর দপ্তরে ৯৮ কম্পোজিট ব্রিগেড সদর দপ্তরের অফিস বিল্ডিং, ১২-তলাবিশিষ্ট অফিসার্স মেস্ কমপ্লেক্স, জেসিও, কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সৈনিকদের পরিবারের জন্য বহুতলবিশিষ্ট পৃথক বাসস্থানের ফলকও উন্মোচন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত স্থাপনাগুলো পরিদর্শন করেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা নদীর ওপর বহু প্রত্যাশিত বঙ্গবন্ধু সেতু...
ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

আন্তর্জাতিক, বিশেষখবর
  ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাতে মোদি সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।নিয়মানুযায়ী আর মাত্র আট মাস পরই অবসর গ্রহণ করতেন সুজাতা সিং। তাই এই সময় তাকে বরখাস্ত করার বিষয়টাকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন।সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের কথা কয়েক মাস ধরে প্রকাশ্যেই চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।উল্লেখ্য, ২৮ বছর আগে ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংক...
বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

জাতীয়, বিশেষখবর
  অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন নানাভাবে ৪০ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ১০টার দিকে চ্যানেলের দক্ষিণ খুদিয়ার টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,  ট্রলারডুবির পর নানাভাবে ৪০ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে রওনা হয়। বৃহস্পতিবার সকালের দিকে এসে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।এর আগে, গত ১৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ মূলতবি করে ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন রাজধানীর বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা দুটির বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ সাক্ষ্য দেন। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস...
কঠোর ব্যবস্থার নির্দেশ প্রেসিডেন্টেরও

কঠোর ব্যবস্থার নির্দেশ প্রেসিডেন্টেরও

জাতীয়, স্লাইড
  নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, যানবাহনে পেট্রলবোমা ছুড়ে ও আগুন দিয়ে নিরীহ মানুষদের হত্যার সঙ্গে যারা জড়িত তারা গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু। গতকাল বঙ্গভবনে পুলিশ সপ্তাহ-২০১৫ পালনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের লোক গণতন্ত্র ভালবাসে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক সমাজে দলমতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্যই এখানে। গণতন্ত্র চর্চার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা দেখানোর রীতি চর্চা করতে হবে। প্রেসিডেন্ট বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী প্রয়োজন। জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে পুলিশ সদস্যদেরকে সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, অপর...
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়নো রোনালদো। স্প্যানিশ লা-লিগায় গত শনিবার করদোভার বিপক্ষে ২-২ গোলে জেতে রিয়াল। আর ওই ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার এদিমার ফ্রাগা লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। ওই সময় আগের খেলোয়াড় ক্রেসপোর মুখে আঘাতও দেন তিনি। একই সময়ে দুই অপরাধ করায় ৩ এমন কি রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু ২ ম্যাচে নিষিদ্ধ হয়ে পার পেলেন তিনি। আজ স্প্যানিশ লা-লিগার ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে সামনের দুই খেলতে পরবেন না রোনালদো।...
সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল প্রত্যহার করে সংলাপ আয়োজনের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বিকেল ৩টা থেকে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অর্ধশতাধিক নেতাকর্মী। কাদের সিদ্দিকী জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির সংকটময় মূহুর্তে তিনি রাজপথে নেমেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংলাপের আয়োজন না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি পালন করবেন।...
৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ছয় মাসের মধ্যে বহুল আলোচিত একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি হতে পারে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনমন্ত্রী কমিটিকে জানিয়েছেন- মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আদালত নিয়মিত বসছে। মামলা নিষ্পত্তিতে ৬ মাস বা তার চেয়ে কম সময়ে লাগবে।বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয় বলে অভিযোগ ওঠে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ৯ জুন ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর বিচার শুরু হয়ে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের আদেশ দেন দ্রুতবিচার আদালত। তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভ...