Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার

বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার

জাতীয়, বিশেষখবর
  ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানান।বুধবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয়পত্র, দাখিলে হাদিস শরীফ এবং কারিগরিতে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। যা এবার অনুষ্ঠিত হবে শনিবার।এর আগে, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার করা হয়েছে। ওই দিন সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শুধু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তা নয়; শিক্ষার্থীদের মন-মানসিকতা ও চেতনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে, যার খেসারত বহু বছ...
বুধ ও বৃহস্পতিবার হরতাল

বুধ ও বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  লাগাতার অবরোধ ও চলমান ৭২ ঘণ্টা হরতালের সঙ্গে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে আরও ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ফলে রবিবার থেকে চলামান এ হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ হরতাল বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, বুধবার ও বৃহস্পতিবার আবারও হরতাল বাড়ানো সিদ্ধান্ত হওয়ায় ফের শঙ্কায় এসএসসি পরীক্ষা। কারণ, বুধবার বাংলা ২য় পত্র পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরই মধ্যে গত রবিবার ভোর থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়। যা আজ শেষ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই হরতালের সঙ্গে আজ মঙ্গলবার আরও ৩৬ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।...
খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয় : মায়া

খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয় : মায়া

জাতীয়, বিশেষখবর
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয়। তার সাথে কোন সংলাপ বা আলোচনাও নয়।তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ২০১৯ সালে। ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও সংসদ সদস্যদের বুধবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মায়া বলেন, ‘বুধবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা যাতে নির্বিঘ্নে যেতে পারে- সেজন্য প্রতিটি ...
২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে

২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। তিনি আজ সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।নসরুল হামিদ বলেন, বৈদ্যুতিক মিটারের পর্যাপ্ত মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী মিটার সরবরাহ করা যাবে।সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের ওভারলোডের কারণে প্রতিমাসে গড়ে ২ থেকে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে।তিনি বলেন, এ ব্যাপরে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ওভারলোডেড ট্রান্সফরমার পোড়ার পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।...
বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে : নাসিম

বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে : নাসিম

জাতীয়, স্লাইড
  বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া রক্তের হলি খেলায় মেতেছেন। যার হতাশার জন্য একটি গণতান্ত্রিক দল এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তার নির্দেশে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অডিও টেপের মাধ্যমে তা দেশবাসীর কাছে পরিস্কার হয়ে গেছে।নাসিম আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বেগম জিয়ার ইঙ্গিতবাহি কথাগুলোর কারণে আজ সারাদেশে নিরিহ মানুষকে হত্যা করা হচ্ছে। হতাশা ও প্রতিহিংসা পরায়ন একজন মানুষের নির্দেশে কি ভাবে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে তার উদাহরণ হচ্ছে কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলা। দেশবাসী চায় যারা এই হামলার নিদের্শে দাতা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। তা না হলে ...
সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে : এরশাদ

সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে : এরশাদ

জাতীয়
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আজ অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করা যায় না। কী করে আপনি শান্তি ফিরিয়ে আনবেন। আমি দেখছি দেশের সব ভবিষ্যত অনিশ্চিত। সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে ।সোমবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে নরসিংদী জেলার নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এরশাদ বলেন, আজ নেতৃত্বের পরিবর্তন চাই। আর সে  নেতৃত্ব দেবে জাতীয় পার্টি।  দেশে একজনের ব্যর্থতা আর অপরজনের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার আগুনে আমরা পুড়ছি। সারা দেশে  আগুন জ্বলছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এ সরকার সব দিক দিয়ে ব্যর্থ। এ সরকার জনগণকে শান্তি দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আজ আমরা রাস্তায় চলতে পারি না। আমার সন্তান স্কুলে যেতে পারে না।নরসিংদী জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্ত...
ফের শীর্ষে সাকিব

ফের শীর্ষে সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
আবারও আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিন ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে শীর্ষে ওঠার স্বাদ পেলেন সাকিব আল হাসান। অবশ্য টেস্ট ও টি-২০তে আগে থেকেই শীর্ষে ছিলেন। কিন্তু গতকাল প্রকাশিত আইসিসির নতুন র‌্যাংকিংয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। দ্বিতীয়বারের মতো একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পেলেন তিনি। কিছুদিন আগেই প্রথমবারের মতো তিন ধরনের ক্রিকেটে শীর্ষে উঠেছিলেন দেশসেরা তারকা। সেবার ৯ দিনের বেশি থাকতে পারেননি। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দারুণ পারফর্ম করে সাকিবকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি দখল করে নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাথুস সুবিধা করতে না পারায় আবারও র‌্যাংকিংয়ে অবনমন ঘটে তার। আর এই সুযোগে শীর্ষে উঠে যান সাকিব। সব শেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ৪০৩ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৩৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ...
বুধবার সারাদেশে হেফাজতের হরতাল

বুধবার সারাদেশে হেফাজতের হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অপসারণের দাবিতে বুধবার সারা দেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ ছাড়া বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছে দলটি।হেফাজতে ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণমন্ত্রীকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। রবিবার রাতে দেওয়া বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা- বোরকা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী সিলেটের স্কুল ভবন উদ্বোধনকালে যে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন, তা ধর্মপ্রিয় কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, মন্ত্রী বাংলাদেশের হাজার হাজার বছরের রীতিনীতিকে ভঙ্গ করেছেন। মুসলিম নারীদের নিয়ে উপহাস করেছেন। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।বিবৃতিদাতা হেফাজত নেতারা হলেন: ওলামা পরিষদ সভাপতি ও হেফাজতের নায়েবে আমির আলামা শামসুল আলম ও হ...