Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

সৌদিতে বৈধ হওয়ার মেয়াদ ২ মাস বাড়ল

সৌদিতে বৈধ হওয়ার মেয়াদ ২ মাস বাড়ল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সৌদি আরবে অবস্থানরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ১ মার্চ পর্যন্ত অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া আংশিক শেষ করেছে বা মধ্যপথে আটকে গেছে-সৌদি সরকারের এই ঘোষণা তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষত আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দণ্ড প্রাপ্তি কিংবা স্বদেশে নির্বাসিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলো তারা সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি। এর আগে সৌ...
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল বিএনএফ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল বিএনএফ

সারা-দেশ
নির্বাচনের দুই দিন আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিল নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মেহেরবা প্লাজায় নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা ঘোষণা দেন।নাজমুল হুদা বলেন, বিরোধী দলকে বাদ দিয়ে একতরফাভাবে সরকার যে নির্বাচন অনুষ্ঠান করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা গণতন্ত্রের জন্য হুমকি। তাই বিএনএফ এ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি ভোটের দিন অনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।দেশকে জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত করতে আগামী ৩১ জানুয়ারি বিএনএফের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, মহাসচিব শহিদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাকন ...
রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিচার শুরু

আন্তর্জাতিক
  রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিচারকাজ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। তবে গতকাল তিনি আদালতে হাজির হননি। আজ বৃহস্পতিবার তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত।মোশাররফের আইনজীবীরা জানান, নিরাপত্তা হুমকির কারণে তাঁদের মক্কেলের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। তবে আদালত বলেছেন, আজ তিনি হাজির না হলে রুল জারি করা হবে।মোশাররফের আইনজীবী আহমেদ রেজা কাসুরি জানান, তাঁর মক্কেলের চক শাহবাজ এলাকার খামারবাড়ির কাছ থেকে প্রায় এক কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেলে আদালতকে সেই দায়িত্ব নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, কোনো বোমা হামলা হলে বিশেষ আদালতের বিচারকসহ সবাইকে মরতে হবে।কাসুরির ওই বক্তব্যের জবাবে বিশেষ আদালতের প্রধান বিচারক ফয়সাল আরাব আদালতকে হুমকি দেওয়ার জন্য তাঁকে সতর্ক করেন।তবে কাসুরি বলেন, বিশেষ এই আদালতকে শেক্সপিয়ারের...
নির্বাচন বাতিলের দাবিতে সিলেট চট্টগ্রাম ও বগুড়ায় শনিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল

নির্বাচন বাতিলের দাবিতে সিলেট চট্টগ্রাম ও বগুড়ায় শনিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে শনিবার সকাল থেকে সিলেট, চট্টগ্রাম ও বগুড়ায় ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে স্থানীয় ১৮দল।  সিলেট জেলায় আগামী শনিবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের সামনে মিছিল পরবর্তী সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক এম এ হক এই হরতালের ডাক দেন।সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে মিছিল বের করে ১৮ দলীয় জোট। মিছিলটি নতুন রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে এম এ হক হরতাল ঘোষণা করেন। সমাবেশে হরতালের মাধ্যমে সিলেটে নির্বাচন ঠেকানো হবে বলে ঘোষণা দেন জোটের নেতারা।এদিকে বিরোধীদল বিহীন একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ...
প্রয়োজনে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী: সিইসি

প্রয়োজনে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী: সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন,  নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সেনাবাহিনী নামানো হয়েছে। তবে নির্বাচনকালীন সরকার আবার যেকোনো সময় সেনাবাহিনীর সহায়তা চাইতে পারে। যদি প্রয়োজন পড়ে তাহলে বিশেষ কিছু এলাকায় সেনাবাহিনী দীর্ঘমেয়াদে থাকতে পারে। খবর ইউএনবির। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সিইসির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে। বৈঠকের পরে সিইসি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। সেখানে সিইসি বলেন, বিরোধী দলের ডাকা অবরোধ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।  কারণ প্রত্যেকে যে যাঁর ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।বৈঠক সম্পর্কে সিইসি জানান, নির্বাচন গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে তাঁরা রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। সিইসি আশা প্রকাশ করে বলেন, ‘কোনো বাধা ছাড়াই ৫...
জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দৃশ্যপটের বাইরে রেখেই দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। ‘শান্তির জন্য পরিবর্তন-পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টি’ ঘোষিত ইশহারের মূল শ্লোগান।বৃহস্পতিবার রাজধানী হোটেল সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এই ইশতেহার ঘোষণা করেন।ইশতেহারে বলা হয় জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অবিচল রাখার জন্য সংবিধান সংশোধন করা হবে।ইশতেহারে আরও বলা হয়, রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন এনে এককেন্দ্রীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করা হবে। দেশকে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত করা হবে। এছাড়া দেশের সকল স্বীকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জমদের সম্মানী ও ভাতা প্রদান করা হবে।এসময় উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন, সে...
খালেদা জিয়ার বাসার পাশে ককটেল বিস্ফোরণ

খালেদা জিয়ার বাসার পাশে ককটেল বিস্ফোরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের পশ্চিম পাশে ৭০নাম্বার সড়কে পর পর ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। অন্যদিকে সন্ধ্যার পর আদালত পাড়ায় বাসে এবং বিজয় নগরে একটি জীপগাড়িতে আগুন দেয় দৃর্বৃত্তর্ াপ্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পর পর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।গুলশান থানার ডিইউটি অফিসার এসআই আবু তাহের ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় কাউকে আটক করা  সম্ভব হয়নি।এদিকে এই ঘটনার পর খালেদা জিয়ার বাসায় প্রবেশের পশ্চিম দিকের সড়কের ব্যারিকেট দিয়ে রাখা ট্রাক সরিয়ে একটি জলকামান অবস্থান নেয়।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ আগে আদালত পাড়া এলাকায় একটি ইউনাই...
খালেদার বিরুদ্ধে করা দ্বিতীয় মামলাও খারিজ

খালেদার বিরুদ্ধে করা দ্বিতীয় মামলাও খারিজ

সারা-দেশ
গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে বুধবার দায়ের করা মানহানির দ্বিতীয় মামলাটিও খারিজ করে দেয়া হয়েছে। এ মামলার বাদী ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মোল্লা। ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর মামলাটি আমলে নেয়ার বিষয়ে শুনানি শেষে তা খারিজ করে দেন। এর আগে মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে আদালত সেটি খারিজ করে দেন। গত ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশে বিকালে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিলে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হন তি...