Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলকর্মী নিহত, কাল হরতাল

চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলকর্মী নিহত, কাল হরতাল

সারা-দেশ
চাঁদপুরে বিজিবির গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন পাটওয়ারী (৩২) শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও এলাকার আব্দুর রাজ্জাক পাটওয়ারির ছেলে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় অবরোধকারীরা বিজিবি সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিজিবি সদস্যরা অবরোধকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আধা ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এর প্রতিবাদের জেলা বিএনপি আগামিকাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে।...
২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক
  মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখার অংশ হিসেবে ইসরায়েল গতকাল মঙ্গলবার আরও ২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর পশ্চিম তীর ও গাজায় ফিরলে ওই ২৬ ফিলিস্তিনিকে শত শত মানুষ স্বাগত জানায়। গত শনিবারই তাঁদের মুক্তি অনুমোদন করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু ভুক্তভোগী ইসরায়েলি পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের মুক্তির প্রক্রিয়ায় বিলম্ব হয়।১৯৯৩ সালের অসলো চুক্তির আগে এই ২৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছিল। হত্যা কিংবা হত্যার চেষ্টার দায়ে ১৯ থেকে ২৮ বছর কারাদণ্ড হয়েছিল তাঁদের।ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা শুরুর অংশ হিসেবে ১০৪ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা। ২৬ জনের এই দলটি তৃতীয়। আরও ২৬ জনকে মুক্তি দিলে ইসরায়েলের প্রতিশ্রুত ১০৪ জন বন্দীর মুক্তির প্রক্রিয়া শেষ হবে। গত সোমবার রাতেই মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে আটজন ...
৩৬ বলে ১০০ করলেন কোরি অ্যান্ডারসন

৩৬ বলে ১০০ করলেন কোরি অ্যান্ডারসন

খেলাধুলা, খেলার মাঠ
৩৬ বলে সেঞ্চুরী করে শাহিদ আফ্রিদির করা ১৮ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যান্ডারসন এই কীর্তি গড়েন। দলের স্কোর যখন দুই উইকেটে ৫৬ রান তখন ক্রীজে আসেন অ্যান্ডারসন। এরপর ওপেনার জেসি রাইডারের সাথে গড়ে তোলেন ৭৫ বলে ১৯১ রানের জুটি। বিশ্বরেকর্ড গড়ার পথে কোরি অ্যান্ডারসন হাঁকান ১৪টি ছয় এবং ছয়টি চার। শেষ পর্যন্ত ৪৭ বলে ১৩১ রান কোরে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরী করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।   উৎস- ইন্ডিপেনডেন্ট...
৩ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ

৩ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
৩ জানুয়ারি সকাল ৮টা থেকে সব ধরণের নির্বাচনী প্রাচারণা বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সিইসি এ কথা জানান।জাতির উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলের প্রধানের ভাষণ সম্পর্কে সিইসি বলেন, কমিশনের আইন অনুযায়ী এ ভাষণ দেবেন। এ সময় নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। সিইসি বলেন, বৃহস্পতিবার আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি।...
খালেদা জিয়া গৃহবন্দি!

খালেদা জিয়া গৃহবন্দি!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির দ্বিতীয় মামলাটিও খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বুধবার সকাল ১০টায় এ আদালতে দন্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। একই আদালত সেটি খারিজ করে দেন।২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়। এসময় খালেদা জিয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন...
পাঁচ জানুয়ারির নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি

পাঁচ জানুয়ারির নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
   জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদের  বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি আগামী ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে  যাবে না। এ বিষয়ে  সাবেক প্রেসিডেন্ট এরশাদের  অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।বুধবার বিকেলে লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। তিনি বলেন, আমি এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রখছি।ববি হাজ্জাজ ভিডিও বার্তায় বলেন, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টির চেয়ারম্যান শুরু থেকে এটা বলে আসছেন। আগামীতেও তিনি এ মত পাল্টাবেন না। যারা এর বাইরে বিভিন্ন রকমের কথা বলছেন, তার সাথে পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর শনিবার গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ববি হাজ্জাজ। এরপরই প্রায় ২০ ঘন্টা আত্মগোপনে ছিলেন তিনি। ওই সময় তিনি র‌...
শাহজালাল থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৪টি স্বর্ণের বারসহ আন্তজাতিক চোরাচালান চক্রের ৫ জনকে আটক করেছে র‌্যাব। যার মূল্য ৫ কোটি ১৪ লাখ টাকা। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছে। হাবিবুর জানান, আন্তর্জাতিক চক্রের দলনেতা মোহাম্মদ আলীকে ৪ সহযোগীসহ আটক করেছে র‌্যাব। আটকৃতদের মধ্যে আহম্মেদ জামিল ত্বকি নামে একজন ভারতীয় নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১৩৪টি স্বর্ণের বার।...
হাছান মাহমুদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

হাছান মাহমুদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

সারা-দেশ
  বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের ধানমন্ডিস্থ বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেল দুটি বাসার সামনের প্রধান সড়কের ফুটপাতে বিস্ফোরিত হয়েছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটে তার ধানমন্ডির ৬/১ নং বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ করিম কালের কণ্ঠকে জানান, বাসার ভেতরে ককটেল বিস্ফোরিত হয়নি। বাসার সামনের প্রধান সড়কে সেগুলোর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।...