Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন

ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে হামলা চালিয়ে ব্যালট পেপার ও বাঙ্সহ যাবতীয় সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। গতকাল বিকাল ৪টার দিকে সাদুল্যাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের কুঞ্জমহিপুর বান্নীর টেকানির মোড়ে এ ঘটনা ঘটে। কুমিল্লার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে বছরের দ্বিতীয় দিনে নতুন চকচকে বই পেয়েছে খুদে শিক্ষার্থীরা। আগামীকাল এই বই নিয়ে তাদের প্রিয় স্কুলে যাওয়ার কথা। ছোট্ট বুকে নানা স্বপ্ন এঁকে তাদের এই স্কুলে আসার কথা। কিন্তু তার আগেই দেশের রাজনীতির আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের প্রিয় স্কুলে। পুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার, বেঞ্চ, বেড়া সবকিছু। পু...
নির্বাচন হাস্য-কৌতুকে পরিণত হয়েছে: ফখরুল

নির্বাচন হাস্য-কৌতুকে পরিণত হয়েছে: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারির নির্বাচন হাস্য-কৌতুকের প্রহসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার তাদের অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ‘ভোটারবিহীন-প্রার্থীবিহীন’ নির্বাচন করতে চলেছে। তিনি বলেন, ১৫৩ জন সরকারি জোটের প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ধরে নেওয়া হয়েছে। বাকি আসনগুলোতে যৌথ বাহিনী, যৌথ বাহিনীর সহযোগিতায় নির্বাচনের একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ইতিমধ্যে এই তথাকথিত প্রহসনমূলক একতরফা নির্বাচন স্থগিত করার জন্য দেশের প্রায় সব রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী সংগঠন, বিশিষ্ট নাগরিক, পত্রিকার স্বনামধন্য সম্পাদক তাঁদের মতামত ব্যক্ত করেছেন। জাতিসংঘ, কমনওয়েলথ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চীনসহ আন্তর্জাতিক সংস্থা, দেশি-বিদেশি গণমাধ্যম এই প্রহসনের নি...
বেগম খালেদা জিয়ার পূর্ণ বিবৃতি

বেগম খালেদা জিয়ার পূর্ণ বিবৃতি

সারা-দেশ
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি নিচে হুবহু তুলে ধরা হলো:   দেশের মানুষের ভোটের, সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক মানবিক সমস্ত অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ অপকৌশল ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত রাখার উদ্দেশ্যে আগামী ৫ জানুয়ারী জাতীয় সংসদের অর্ধেকেরও কম আসনে নির্বাচনের নামে এক নির্লজ্জ প্রহসনের আয়োজন করেছে। 'আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে ভয়ংকরভাবে অপব্যবহার করে গণতন্ত্র নাশের এই কদর্য অধ্যায় রচনা করা হচ্ছে। তাই ৫ জানুয়ারী চিত্রিত হয়ে থাকবে জঘণ্য কলংকময় এক কালো তারিখ হিসেবে।'বিএনপি ও ১৮ দলসহ দেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই প্রহসনে শরিক হয়নি। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মধ্যে এ নিয়ে সামান্যতম উত্সাহ নেই। বরং ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এই প্র...
কাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

কাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামীকাল ৪ জানুয়ারি ভোর ৬টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেত্রীর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক এই কর্মসূচি ঘোষণা করেছেন। একই সাথে নির্বাচন বর্জন করে দেশবাসীকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। ওসমান ফারুক অভিযোগ করেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ৫ টি বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্য দের দ্বারা তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, রাস্তায় বিএনপির নেতাকর্মীরা দাঁড়ালেই তাদের আটক করতে সময় লাগে না অথচ বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের কাছে এত আইন শৃংখলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও বোমা হামলা হলো তাদের গ্রেপ্তার করতে পারে না সরকার। ওসমান ফারুক সারাদেশের অবরোধ সফল হয়েছে মন্তব্য করে বলেন, জনগণ শান্...
আম আদমিদের জয়

আম আদমিদের জয়

আন্তর্জাতিক
  আস্থা ভোটে জয় পেল আম আদমি পার্টি। আম আদমি পার্টির ২৮ এবং কংগ্রেসের ৮, সব মিলিয়ে সরকারের হাতে ৩৬ জন বিধায়কের সমর্থন। বিজেপির ৩১ জন বিধায়ক আম আদমি সরকারের বিপক্ষে ভোট দেয়। এদিকে আম আদমি সরকার মানুষের স্বার্থে কাজ করে গেলে কংগ্রেস পাশে থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি। দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সমর্থন নেয়ায় আম আদমি দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হর্ষবর্ধন। ২ জানুয়ারি সকাল থেকেই নজর ছিল দিল্লি বিধানসভার দিকে। এদিনই অগ্নিপরীক্ষা ছিল অরবিন্দ কেজরিওয়ালের। অধিবেশন শুরু হতেই টানটান উত্তেজনা। বেলা দুটো থেকেই শুরু হয় আস্থা ভোট বিতর্ক। প্রথমেই বক্তব্য রাখেন আপ বিধায়ক মণীশ সিসোদিয়া। আপকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক হর্ষবর্ধন। কংগ্রেসের বিরোধিতা করে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ক্ষমতায় এসেছে এএপি। সরকার গড়তে গিয়ে দুর্নীতিগ্...
অবসরে যাওয়ার ঘোষণা মনমোহনের

অবসরে যাওয়ার ঘোষণা মনমোহনের

আন্তর্জাতিক
আগামী সাধারণ নির্বাচনের পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একই সঙ্গে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করার এটাই সঠিক সময়। তারা সব বাধা মোকাবিলা করে দেশকে সঠিক পথ দেখাতে পারবে। তবে লেকসভা নির্বাচনের আগে পদত্যাগ করার ইচ্ছা তার নেই বলে জানান মনমোহন। এ বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য বলে মনে করেন মনমোহন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সব ধরনের যোগ্যতা রয়েছে রাহুলের। রাহুল খুব ভালো কাজ করছেন। তিনি যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তাহলে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন মনমোহন সিং। একইসঙ্গে তিনি বলেন,  বি...
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করছে এবং প্রয়োজন মতো পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা বলেন। এদিকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দী কি না- তা তিনি জানেন না বলেও জানান তিনি।প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কটের কারণে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে যাওয়ার নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে কিনা যুক্তরাষ্ট্র সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, আমি নির্বাচনের ফলাফলের পরে যা বলা দরকার তা এখনই বলতে চাই না।বাংলাদেশের চলমান পরিস্থিতির কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, সোমবার ...
নতুন সরকার ৫ বছর থাকবে না : অর্থমন্ত্রী

নতুন সরকার ৫ বছর থাকবে না : অর্থমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আলোচনা সাপেক্ষে যেকোনো সময় ১১তম নির্বাচন আয়োজন করা হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকালে সিলেটের কাজিরবাজারে সুরমা নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পুনর্নির্মাণ, শহীদ মিনার সংস্কার ও শাহপরান (রহঃ) হাসপাতাল নির্মাণ ও বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। অর্থমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার পরবর্তী ৫ বছর দেশ পরিচালনা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা কখনো বলিনি এই সরকার ৫ বছর দেশ চালাবে। সরকার গঠনের পর যেকোনো সময় আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে ১১তম সংসদ নির্বাচনের আয়োজন ...